skynews
২৪ অক্টোবর ২০২৬, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোট অব ডিসেন্টে শিথিলতা চাইলে কমিটির বৈঠকে এসে প্রস্তাব দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নোট অব ডিসেন্টে শিথিলতা চাইলে কমিটির বৈঠকে এসে প্রস্তাব দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিতে সরকারি দলের পক্ষ থেকে দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত সংক্রান্ত অবস্থানে কোনো পরিবর্তন কিংবা শিথিলতা চাইলে বিরোধী দলকে বৈঠকে উপস্থিত হয়ে প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নোট অব ডিসেন্টে শিথিলতা চাইলে কমিটির বৈঠকে এসে প্রস্তাব দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, কমিটির আর দু-একটি বৈঠক বাকি রয়েছে। ইতোমধ্যে প্রস্তাবগুলো সংকলনের কাজ শুরু হয়েছে। আজকের বৈঠকে ৬০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁদের মধ্যে ৪৪ জন উপস্থিত ছিলেন। অসুস্থতাসহ বিভিন্ন কারণে অনেকে বৈঠকে আসতে পারেননি। উপস্থিত ব্যক্তিরা বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ও প্রস্তাব তুলে ধরেছেন।

তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিভিন্ন প্রস্তাব

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিধান বিলুপ্ত না করার পক্ষে আগেও অনেকে মতামত দিয়েছেন।

তিনি জানান, জাতীয় সংসদে উচ্চকক্ষ গঠিত হলে এবং সেটি যদি নিম্নকক্ষের সঙ্গে একই সময়ে বিলুপ্ত না হয়, তাহলে উচ্চকক্ষকে কাজে লাগিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। সরকারি ও বিরোধী দলের সম্মতিতে স্পিকার নির্বাচিত হলে তাঁকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা যায় কি না, সে প্রস্তাবও এসেছে।

এ ছাড়া স্পিকার ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অন্য উপদেষ্টাদেরও সরকারি ও বিরোধী দলের সম্মতির ভিত্তিতে নিয়োগ দেওয়ার বিষয়ে বিভিন্নজন মতামত দিয়েছেন বলে জানান তিনি।

বিরোধী দলকে আবারও আহ্বান

নোট অব ডিসেন্ট নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দলকে কমিটির বৈঠকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং এখনো সেই আহ্বান অব্যাহত রয়েছে। বিরোধী দল যদি কোনো কোনো বিষয়ে নোট অব ডিসেন্টের ক্ষেত্রে কিছুটা শিথিলতা চায়, তাহলে তাদের বৈঠকে এসে আনুষ্ঠানিকভাবে তা জানাতে হবে। সে ক্ষেত্রে কমিটি বিষয়টি বিবেচনা করতে পারবে।

See also  যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আহত ২, স্প্লিন্টার বিদ্ধ

তিনি বলেন, সবার মতামত পাওয়া গেলে প্রস্তাবগুলো পর্যালোচনা করা সহজ হবে। এ জন্য বিরোধী দলের পক্ষ থেকে লিখিত মতামত দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ঐকমত্যের ভিত্তিতে সরকার গঠনের ওপর গুরুত্ব

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনার ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে যেভাবে আলোচনা হয়েছিল, সেভাবেই বিচার বিভাগকে বাইরে রেখে এবং রাষ্ট্রপতিকে সর্বশেষ বিকল্প হিসেবে রাখার প্রস্তাব বাদ দিয়ে সবার ঐকমত্যের ভিত্তিতে কীভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যায়, তা নিয়ে তাত্ত্বিক আলোচনা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া সম্পর্কে বিরোধী দল লিখিত প্রস্তাব দিলে কমিটির জন্য তা পর্যালোচনা করা সুবিধাজনক হবে। সংশ্লিষ্ট সবার মতামত যাচাই-বাছাই করে সমঝোতার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১-এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

১

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ ইসির, তথ্য দিতে হবে ৮ নভেম্বরের মধ্যে

২

হামের টিকা কেনায় অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

৩

খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

ছুরিকাঘাতে গুরুতর আহত সাবেক এমপি মেজর আখতারের ছেলে, ঢাকায় পাঠানো হলো

৫

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের আগাম অনুমতি বাধ্যতামূলক, বায়রার নির্দেশনা

৬

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের নৈশভোজ অনুষ্ঠিত

৭

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

৮

আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৯

হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১০

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

১১

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

১২

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

১৩

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

১৬

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

১৭

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

১৯

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

২০