skynews
২৪ অগাস্ট ২০২৬, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন বেতন কাঠামো বা পে স্কেল বাস্তবায়নের অর্থায়ন কীভাবে হবে, তা নিয়ে হিসাব-নিকাশ চলছে

নতুন বেতন কাঠামো বা পে স্কেল বাস্তবায়নের অর্থায়ন কীভাবে হবে, তা নিয়ে হিসাব-নিকাশ চলছে

নতুন বেতন কাঠামো বা পে স্কেল বাস্তবায়নের অর্থায়ন কীভাবে হবে, তা নিয়ে হিসাব-নিকাশ চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে একসঙ্গে পুরো অর্থ দেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।

নতুন বেতন কাঠামো বা পে স্কেল বাস্তবায়নের অর্থায়ন কীভাবে হবে, তা নিয়ে হিসাব-নিকাশ চলছে

সোমবার (২৪ আগস্ট) প্রকাশিত একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সরকারি কোষাগারে অর্থ সংকট, নতুন বেতন কাঠামো এবং বড় উন্নয়ন বাজেট বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন অর্থমন্ত্রী।

নতুন পে স্কেলের অর্থায়ন নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটা আমরা একসঙ্গে দিতে পারছি না।’ তবে দুই ধাপে বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুইবার না, এটা নিয়ে কাজ করছি। হিসাব-কিতাব চলছে।

তিনি বলেন, বিশাল আমদানির কারণে সরকারের রাজস্বের পরিসর বা ‘রাজস্ব স্পেস’ অনেক কমে গেছে। ফলে ইচ্ছা থাকলেও একসঙ্গে পুরো অর্থ দেওয়া সম্ভব হচ্ছে না।

রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত বিশ্বের মধ্যে সর্বনিম্ন। রাজস্ব সংগ্রহ বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং এর সুফল পাওয়ার আশা করছেন তিনি।

তার ভাষ্য, অতীতে কর সংগ্রহে অদক্ষতা, সুশাসনের ঘাটতি ও দুর্নীতি ছিল। এসব ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে। গত অর্থবছরের চতুর্থ প্রান্তিকে রাজস্ব আদায়ে ভালো ফল পাওয়া গেছে বলেও জানান তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার উদ্যোগের একটি ইতিবাচক বার্তা গেছে। নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে ব্যবস্থাপনা শক্তিশালী হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুই ভাগে বিভক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, সবকিছু মিলিয়ে সরকারের অতিরিক্ত ঋণ নেওয়ার প্রয়োজন হবে না। বেতন কাঠামোসহ বিভিন্ন খাতে অর্থায়নের জন্য বিকল্প উপায় অনুসরণ করা হবে। কারণ সরকার নিয়মিত ব্যাংক খাত থেকে ঋণ নিলে বেসরকারি খাত অর্থায়ন থেকে বঞ্চিত হয়।

See also  এনসিপি বয়কট স্লোগানে গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের মিছিল

এদিকে চলতি বছরের জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ঘোষণা বহাল থাকবে কি না-এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এটা নিয়ে কাজ করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে স্কেলের ভেটিং শেষ, আজই প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাবনা

রিয়াদে সতর্কবার্তার পর বিকট বিস্ফোরণের শব্দ, বিপদ কেটে যাওয়ার ঘোষণা

ছয় দফা এক দফায় রূপ নিলে পরিস্থিতি ভয়াবহ হবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই: মামুনুল হক

যাত্রাবাড়ী থানার সামনে পরপর ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

১০

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

১১

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

১২

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

১৩

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

১৪

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১৫

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

১৬

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

১৭

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

১৮

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১৯

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

২০