skynews
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তরুণদের সবুজ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান

তরুণদের সবুজ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান

আসন্ন আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ৩১কে সামনে রেখে দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং তরুণদের পরিবেশবান্ধব উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তরুণ, উদ্যোক্তা, গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। একই সঙ্গে জলবায়ু অর্থায়নে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক পর্যায়ে দেশের অবস্থান আরও শক্তিশালী করার তাগিদ দিয়েছেন তারা।

তরুণদের সবুজ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে ‘প্রি-কপ৩১ কনফারেন্স অন রিনিউয়েবল এনার্জি অ্যান্ড গ্রিন এন্টারপ্রেনারশিপ’ শীর্ষক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন (ইআরপিডিএফ) বাংলাদেশের চেয়ারম্যান এইচ এম সুমনের সভাপতিত্বে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা ও ক্লিন এনার্জি উদ্যোগকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ডিএসসিসি। টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে নীতিগত সহায়তার কথাও জানান তিনি।

পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ড. মো. জিয়াউল হক বলেন, বৈশ্বিক জলবায়ু অর্থায়নে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও জোরালো করা প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল প্রযুক্তি সহজলভ্য করা এবং পরিবেশবান্ধব ব্যবসাগুলোকে আইনি সুরক্ষার আওতায় আনা জরুরি।

ক্যাপসের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও কার্বন নিঃসরণ কমাতে বাস্তবভিত্তিক তথ্য-উপাত্তের পাশাপাশি বিজ্ঞানসম্মত মনিটরিং ব্যবস্থা অপরিহার্য। নগরাঞ্চলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর করা গেলে পরিবেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক মীর মোহাম্মদ আলী বলেন, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার মৎস্যসম্পদের জন্যও ঝুঁকি তৈরি করছে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ফ্লাই অ্যাশ ও গরম পানির কারণে নদীদূষণ, পানিতে অক্সিজেনের ঘাটতি এবং মাছের ক্ষতি হচ্ছে। তাই দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পর্যায়ক্রমে বন্ধ করা এবং বিদ্যমান স্থাপনাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের ওপর গুরুত্ব দেন তিনি।

See also  রাজনীতির মাঠে সক্রিয় থাকতেই ১১ দলের লংমার্চ, মত বিশ্লেষকদের

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিথ্রিইআর-এর উপপরিচালক রউফা খানম বলেন, দেশে বিদ্যমান সবুজ উদ্ভাবনকে কার্যকর ও দীর্ঘস্থায়ী করতে সরকারি তহবিলের পাশাপাশি কপের জলবায়ু অর্থায়নের সরাসরি প্রবাহ নিশ্চিত করা দরকার। জাস্ট এনার্জি ট্রানজিশনের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে তরুণ গবেষক ও উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

সভাপতির বক্তব্যে এইচ এম সুমন বলেন, জলবায়ু নীতি প্রণয়নে তরুণদের শুধু দর্শক কিংবা ধারণার উৎস হিসেবে রাখলে হবে না, বাস্তবায়নকারী হিসেবেও তাদের যুক্ত করতে হবে। পরিবেশ সুরক্ষায় জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর এখন সময়ের দাবি।

দিনব্যাপী সম্মেলনে নীতিনির্ধারক, পরিবেশবিদ ও গবেষকদের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে আসা দুই শতাধিক তরুণ, উদ্যোক্তা, পরিবেশকর্মী ও উন্নয়নকর্মী অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১-এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

১

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ ইসির, তথ্য দিতে হবে ৮ নভেম্বরের মধ্যে

২

হামের টিকা কেনায় অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

৩

খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

ছুরিকাঘাতে গুরুতর আহত সাবেক এমপি মেজর আখতারের ছেলে, ঢাকায় পাঠানো হলো

৫

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের আগাম অনুমতি বাধ্যতামূলক, বায়রার নির্দেশনা

৬

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের নৈশভোজ অনুষ্ঠিত

৭

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

৮

আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৯

হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১০

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

১১

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

১২

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

১৩

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

১৬

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

১৭

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

১৯

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

২০