skynews
২৭ অক্টোবর ২০২৬, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে সচিবালয় ও বাংলাদেশ ব্যাংক

ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে সচিবালয় ও বাংলাদেশ ব্যাংক

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে ১টার দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে রাজধানীর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা ছাড়াও সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।

ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে সচিবালয় ও বাংলাদেশ ব্যাংক

বিদ্যুৎ বিভাগের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কাজ চলছে। ইতোমধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। বাকি এলাকাগুলোতেও দ্রুত সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

পাওয়ার গ্রিড পিএলসি সূত্রে জানা গেছে, ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে মগবাজার, বনশ্রী ও খিলগাঁও এলাকাতেও বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। চট্টগ্রামের কয়েকটি এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।

তবে এ বিদ্যুৎ বিপর্যয়ের সুনির্দিষ্ট কারিগরি কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পাওয়ার গ্রিড পিএলসি জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপনের কাজ করছেন।

প্রতিষ্ঠানটি আরও জানায়, জাতীয় গ্রিডের কার্যক্রম জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে। দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক আছে।

বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও অধিকাংশ এলাকায় ইতোমধ্যে সংযোগ পুনর্বহাল করা হয়েছে। অবশিষ্ট এলাকাগুলোতেও দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। তবে কী কারণে এ বিপর্যয় ঘটেছে এবং সব এলাকায় পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

Facebook Comments Box
See also  শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন সিস্টার্সে বিদ্যুৎ নিতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি চায় ভারত

১

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনে নির্বাচিত এলিজা জামান

২

পোশাক কারখানায় উৎপাদন চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

৩

গভর্নিং বডির সভাপতি হতে স্নাতকোত্তর নয়, স্নাতক ডিগ্রিই যথেষ্ট

৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয় ঐক্যের

৬

ঢাকার মেট্রোরেলের ১০০ কোটি ডলারের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৭

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশের পর গ্রেপ্তার, জামিন পেলেন সেই নারী

৮

ইউপি নির্বাচন সামনে রেখে ইসির ক্ষমতা বৃদ্ধি, সিসি ক্যামেরায় নজরদারিসহ নানা উদ্যোগ

৯

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

১০

ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিতেই এমপিকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, উত্তেজনা

১১

নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি: সিইসি

১২

১৮ দিন ধরে বন্ধ রিয়াদ-দাম্মামের ফ্লাইট, এয়ারলাইন্সের ক্ষতি ১০০ কোটি টাকা

১৩

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

১৪

টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ হস্তান্তর, ১০ দিন পর উদ্ধার শিক্ষিকার দেহাবশেষ

১৫

ভারতীয় গোয়েন্দার সঙ্গে জামায়াত নেতার বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ রাশেদ খানের

১৬

এইচএসসির ফল জানতে এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে

১৭

জাপানের সঙ্গে গোপন চুক্তি করে ভারতকে সুবিধা দিচ্ছে বিএনপি: এনসিপির অভিযোগ

১৮

আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না: ডা. শফিকুর রহমান

১৯

ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে সচিবালয় ও বাংলাদেশ ব্যাংক

২০