skynews
১৬ অগাস্ট ২০২৬, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চোর সন্দেহে তরুণকে পিটিয়ে হ*ত্যা, ফিলিং স্টেশনের ম্যানেজারসহ গ্রেফতার- ৪

চোর সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা, ফিলিং স্টেশনের ম্যানেজারসহ গ্রেফতার ৪

জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে লাল বাদশা (২০) নামে এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় গুরুতর আহত মাজেদুল ইসলাম (১৮) নামে আরও এক তরুণকে উদ্ধার করা হয়েছে।

চোর সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা, ফিলিং স্টেশনের ম্যানেজারসহ গ্রেফতার ৪

নিহত লাল বাদশা ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের নলপুকুর গুচ্ছগ্রামের জামালের ছেলে। আহত মাজেদুল ইসলামও একই গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম ইব্রাহিম।

রোববার (১৬ আগস্ট) নিহত বাদশার মা বাদী হয়ে ক্ষেতলাল থানায় হত্যা মামলা করেন।

পুলিশ জানায়, ঘটনার দিন শনিবার বিকেলে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদর উপজেলার জামালগঞ্জ চার মাথার কাছাকাছি পেদার মোড় এলাকার একটি তেলের পাম্পে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। প্রাথমিক তদন্তে সম্পৃক্ততা না পাওয়ায় তাঁদের মধ্যে তিনজনকে পরে ছেড়ে দেওয়া হয়। বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয়পুরহাট সদর উপজেলার জামালগঞ্জ ফিলিং স্টেশনের ম্যানেজার আজিমুল হক (৩৫), পাম্পের কর্মচারী সাইফুল ইসলাম সজীব (৩১), ক্ষেতলালের মহব্বতপুর গ্রামের রফিকুল ইসলাম (৩০) এবং জয়পুরহাট সদর উপজেলার বেলতলা গ্রামের আমজাদ আলী (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে লাল বাদশা ও মাজেদুল ইসলাম জামালগঞ্জ ফিলিং স্টেশন এলাকায় প্রবেশ করেন। এ সময় পাম্পের কর্মচারীরা তাঁদের আটক করেন। পরে তাঁদের পাশের একটি পোলট্রি খামারে নিয়ে রাতভর মারধর ও নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে মারধরের কারণে দুই তরুণ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ঘটনা আড়াল করতে তাঁদের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর পদ্মপুকুর এলাকার সড়কের পাশে ফেলে রেখে যাওয়া হয়। পরদিন ভোরে স্থানীয়রা তাঁদের দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

আহত মাজেদুল ইসলাম জানান, তাঁরা চুরি করেননি বলে বারবার জানালেও তাঁদের ওপর নির্যাতন চালানো হয় এবং চুরির কথা স্বীকার করতে চাপ দেওয়া হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ভোরে জ্ঞান ফিরলে পাশে লাল বাদশার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

See also  অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি সাতজনকে আটক করেছিল। পরে জিজ্ঞাসাবাদে চারজনের সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় তাঁদের ক্ষেতলাল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ডিবি সূত্র জানায়, প্রাথমিক তদন্তে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় আটক সাতজনের মধ্যে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, গ্রেপ্তার চার আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ী থানার সামনে পরপর ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

১০

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১১

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

১২

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

১৩

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

১৪

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১৫

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১৬

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১৭

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৮

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১৯

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

২০