skynews
২১ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোনো দালাল মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক

কোনো দালাল মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ কোনো ‘দালাল মিডিয়া’ বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন সদ্য পদত্যাগ করা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

কোনো দালাল মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক

ঢাকা-৬ আসনের বাসিন্দাদের উদ্দেশে দেওয়া পোস্টে ইশরাক জানান, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। এ লক্ষ্যে স্থানীয় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে চান তিনি। সংগঠনটি স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে এবং প্রশাসনের কাছ থেকেও সহযোগিতা নেবে।

ইশরাকের ভাষ্য, অত্যধিক ঘনবসতিপূর্ণ এই এলাকায় জনগণের সম্পৃক্ততা ছাড়া কোনো একক সংস্থার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকবিরোধী উদ্যোগের পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধেও কাজ করার কথা জানান তিনি। এসব কার্যক্রম থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করা হবে বলেও উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে ইশরাক অভিযোগ করেন, কিছু পত্রিকা, তাদের ফেসবুক পেজ, অনলাইন মাধ্যম ও অন্যান্য গণমাধ্যম তার এই উদ্যোগ বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে। তার দাবি, মাদকের ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরাও এ উদ্যোগের বিরোধিতা করবে। তবে শেষ পর্যন্ত তারাই ব্যর্থ হবে এবং উদ্যোগটি সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিজের অবস্থান তুলে ধরে ইশরাক আরও লেখেন, এলাকাবাসী ও ভোটারদের আশ্বস্ত করতে চান যে আল্লাহর নির্ধারিত মৃত্যু ছাড়া কোনো ‘দালাল মিডিয়া গ্রুপ’ বা অপরাধী তাকে থামাতে পারবে না। তার অভিযোগ, কিছু গণমাধ্যম দেশকে দুর্বল করে রাখতে চায়। এ কারণে সেসব গণমাধ্যম বর্জন করে এগিয়ে যাওয়ার পাশাপাশি বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক নতুন প্রজন্মকে নিয়ে নতুন ধারার গণমাধ্যম গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সম্প্রতি অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযান চালানোর ঘটনায় সমালোচনার মুখে পড়েন ইশরাক হোসেন। ওই ঘটনার পর তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

Facebook Comments Box
See also  সাভারে ওরস বন্ধের দাবিতে তৌহিদি জনতার স্মারকলিপি, আয়োজকের অভিযোগ অস্বীকার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের নৈশভোজ অনুষ্ঠিত

১

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

২

আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৩

হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

৪

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

৫

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

৬

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

৭

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

৮

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

১০

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

১১

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

১৩

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

১৪

গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত গোবিন্দগঞ্জের তৌফিকের মৃত্যু

১৫

মোংলা বন্দরে নতুন দুই কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

১৬

রাজধানীর কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নিহত ৪

১৭

ক্যাডেট এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ২ হাজার

১৮

বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি; পালালেন জামাই

১৯

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের বাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

২০