
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অনলাইনে যাচাই করা যায় এমন শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন এখন থেকে মাঠপর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করতে পারবেন।

বৃহস্পতিবার এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন।
পরিপত্রে বলা হয়েছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্মতারিখ সংশোধনের আবেদন এবং নিজের ও বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের আবেদন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (এনআইডির ডিজি) নিষ্পত্তি করবেন।
এ ছাড়া জন্মতারিখ, নিজের নাম এবং বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের পর একই তথ্য দ্বিতীয়বার সংশোধনের সুযোগ থাকবে না।
মন্তব্য করুন