skynews
৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, জয় বাংলা বলতে চাপ

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, জয় বাংলা বলতে চাপ

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে মৌখিক ও শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে। বাংলাদেশে নিষিদ্ধ ছাত্রলীগের ভেনিস শাখার কর্মী ও নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করা একদল যুবক এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন বাঁধন। ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, জয় বাংলা বলতে চাপ

ভিডিওতে দেখা যায়, একদল যুবক বাঁধনকে জুলাই জঙ্গি বলে আখ্যায়িত করছে। একই সময় তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলার জন্য চাপ প্রয়োগ করা হয়। হামলাকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ বলেও দাবি করেন।

ফেসবুক লাইভে ঘটনার বর্ণনা বাঁধনের

ঘটনার পর ফেসবুক লাইভে এসে বিস্তারিত তুলে ধরেন আজমেরী হক বাঁধন। তিনি বলেন, ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে যাওয়ার পর সেখানে কয়েকজন বাঙালি তাকে শারীরিকভাবে হেনস্তা করেন।

বাঁধনের ভাষ্য, আমি আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ফিজিক্যালি হ্যারাস করেছে। আমার শরীরে পানি, কোক ছুড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই। তারা আমার শরীরে হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে। আমার কানের পাশে আঘাত করেছে।

এ ছাড়া তার ভাইয়ের স্ত্রীকেও আঘাত করা হয়েছে বলে জানান বাঁধন।

দমানো এত সহজ হবে না

ঘটনার পর তাকে দমানো এত সহজ হবে না বলেও মন্তব্য করেন বাঁধন। তাকে জুলাই জঙ্গি বলা প্রসঙ্গে তিনি বলেন, তারা বলেছে, আমি জুলাই যোদ্ধা। ইয়েস, আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।

চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে বাঁধন

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গেছেন আজমেরী হক বাঁধন। বর্তমানে তিনি মেস্ত্রে শহরে অবস্থান করছেন।

Facebook Comments Box
See also  চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

১০

বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে ঘিরে ভারতের ষড়যন্ত্র চলছে: রিজভী

১১

আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের

১২

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ৩৯ মিনিট বন্ধ ছিল ট্রেন

১৩

চট্টগ্রাম-কক্সবাজারে বিদেশিদের সাইবার অপরাধ, বাংলাদেশ কি নতুন ঘাঁটি?

১৪

স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

১৬

মৃ*ত্যু*দণ্ডের পাশাপাশি কাদেরসহ ৫ আসামির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৭

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা

১৮

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর মন্তব্যে ইসির নো কমেন্টস, ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত হবে সিদ্ধান্ত

১৯

শহীদ দুই সেনাসদস্যের পরিবার পাবে বাড়ি, চাকরি ও মাসিক ভাতা

২০