skynews
৯ অক্টোবর ২০২৬, ১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসায় নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসায় নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করে নতুন বার্তা দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা মোকাবিলায় এই বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেছেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসায় নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বার্তা সংস্থা মেহেরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ‘আইনশৃঙ্খলা রক্ষা সপ্তাহ’ উপলক্ষে দেওয়া বার্তায় মোজতবা খামেনি নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যদের অবদান ও সাহসিকতার প্রশংসা করেন।

বার্তায় তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন সংঘাত ও যুদ্ধের সময় তাদের অবদান আরও স্পষ্টভাবে সামনে এসেছে।

মোজতবা খামেনি বলেন, নিরাপত্তা আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। ইরানের বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম ও ছোট ছোট জনবসতি-সব জায়গায় নিরাপত্তা প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রতিকূল আবহাওয়া, পাহাড়ি ও সামুদ্রিক পরিবেশে কঠিন সীমান্ত পাহারা দেওয়া থেকে শুরু করে সমতল ভূমি, বনাঞ্চল ও দেশের কেন্দ্রীয় এলাকাগুলোতে নিরাপত্তা বজায় রাখতে তাদের সাহসিকতা ও নিরলস পরিশ্রমের প্রশংসা করেন তিনি। তাঁর ভাষায়, এই বাহিনী দেশের নিরাপত্তার অন্যতম শক্তিশালী স্তম্ভ।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা উচ্চপদস্থ কর্মকর্তা ও স্টাফ পর্যায় থেকে শুরু করে থানা এবং পুলিশ ফাঁড়ি পর্যন্ত আরও জোরদার হয়েছে। বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় তাদের দায়িত্ব ও প্রভাব আরও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

মোজতবা খামেনি বলেন, মার্কিন-জায়নবাদী শত্রুরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে সম্মুখসারির ইউনিট পর্যন্ত হামলা চালাতে বিশেষ মনোযোগ দিয়েছে এবং মরিয়া প্রচেষ্টা চালিয়েছে। এতে এই প্রতিষ্ঠানের গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সমাজের শৃঙ্খলা ও নিরাপত্তার ভিত্তি হিসেবে কাজ করা প্রতিষ্ঠানটির ওপর বিদ্বেষপূর্ণ হামলা ও চাপ সত্ত্বেও বাহিনীর সাহসী সদস্যরা দায়িত্ব পালনে সামান্যতম বিচ্যুত হননি। তাঁর মতে, নিরাপত্তা কাঠামোর ওপর এ ধরনের মরিয়া আঘাতের নজির ইতিহাসে নেই।

Facebook Comments Box
See also  নতুন পে স্কেল নিয়ে অনিশ্চয়তা, অপেক্ষায় সরকারি চাকরিজীবীরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরলেন তারেক রহমান

১

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিল পাচার: ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন

২

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৯৫১ সামরিক অভিযান, ৩৩২ হুথি যোদ্ধা হতাহত হওয়ার দাবি

৩

গাজীপুরে নিরাপত্তা জোরদার, মাঠে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

৪

সৌদি আরবে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টা, জরিমানা ৩ হাজার ৮০০ রিয়াল

৫

বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৬

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

৭

বহিরাগতদের আশ্রয় না দিতে বাড়ির মালিকদের সতর্ক করল কালিয়াকৈর প্রশাসন

৮

আজ জেলহত্যা দিবস: জাতীয় চার নেতার অবদান রাজনৈতিক প্রভাবমুক্তভাবে মূল্যায়নের দাবি

৯

মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে এক দল, জুলাইয়ের চেতনা নিয়ে করছে আরেক দল: ধর্মমন্ত্রী

১০

গাজীপুরে শ্রমিক আন্দোলনে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার

১১

সুন্দরগঞ্জে মালবোঝাই ট্রাকের ধাক্কায় দুই পানশ্রমিক নিহত

১২

নরুন্দি স্টেশনে পরিত্যক্ত লাইনে জামালপুর এক্সপ্রেস, চালকের সতর্কতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

১৩

এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডারে অতিরিক্ত ২২৩ টাকা

১৪

বিভিন্ন মহলের শোক প্রকাশ বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল

১৫

বগুড়ায় চারমাথা থেকে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে অংশীজনদের মতবিনিময় সভা

১৬

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন, বিতরণ বন্ধ ১৩৫ টন

১৭

নারায়ণগঞ্জে লিংক রোড অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

১৮

শ্রমিক অসন্তোষ নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পোশাকশিল্প মালিকদের বৈঠক

১৯

সিপিএসসি বগুড়া, এসআরবি-১২ এর অভিযানে ধর্ষন মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী মোঃ নাইফ হাসান (২৭) গ্রেফতার

২০