
শিশুদের হামের টিকা ক্রয় ও বিতরণে অন্তর্বর্তী সরকারের সময়ে সংঘটিত অনিয়ম, বিলম্ব এবং প্রশাসনিক ব্যর্থতা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার।

বুধবার (৫ নভেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, হামের টিকা কেনা ও বিতরণে অনিয়ম, প্রশাসনিক ব্যর্থতা এবং বিলম্বের কারণ অনুসন্ধান করে দায়ী বিষয়গুলো চিহ্নিত করতে এ কমিশন গঠন করা হয়েছে।
কমিশনের সভাপতি করা হয়েছে বিচারপতি মামনুন রহমানকে। কমিটির অন্য দুই সদস্য হলেন অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং এ এন এম মঈনুল ইসলাম।
গঠিত এই কমিশনকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন