skynews
১৩ অক্টোবর ২০২৬, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং, রিমি ও সুজনের জামিন আবেদন নামঞ্জুর

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: রিমি ও সুজনের জামিন নামঞ্জুর

রাজধানীর সেগুনবাগিচায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালো রং লাগানোর ঘটনায় দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় মারজিয়া খন্দকার রিমি ও মো. সুজন মিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। দুই দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (১৩ অক্টোবর) পুলিশ তাদের কারাগারে পাঠানোর আবেদন করে।

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: রিমি ও সুজনের জামিন নামঞ্জুর

এর আগে একই মামলায় গ্রেপ্তার চার আসামির রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। তাদের মধ্যে মো. সাকিবুস হাসান ও আল নূর মোহাম্মদ আয়াসের তিন দিন করে এবং মারজিয়া খন্দকার রিমি ও মো. সুজন মিয়ার দুই দিন করে রিমান্ড দেওয়া হয়।

গত রোববার (১১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা শুনানি শেষে এ আদেশ দেন। পরে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ

মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল গাফফার হিমেল চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনে পাঁচটি কারণ উল্লেখ করে পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করা, উসকানিদাতা ও মদতদাতাদের খুঁজে বের করা, পরিকল্পনাকারীদের পরিচয় জানা এবং অর্থায়নের উৎস শনাক্ত করতে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

যেভাবে ঘটনার সূত্রপাত

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, গত ৯ অক্টোবর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিপরীত পাশের দেয়ালে আঁকা গ্রাফিতিগুলো চুনকাম করে মুছে ফেলার ঘোষণা দেন ‘সংলাপ ফোরাম’-এর সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস। এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ওই দিন শিল্পকলা একাডেমির ফটকের বিপরীত পাশের দেয়ালের কাছে চারজন একত্র হন। সেখানে আয়াসসহ অন্যরা বিভিন্ন বক্তব্য দেন। একপর্যায়ে মারজিয়া খন্দকার রিমি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালো রং লাগান বলে অভিযোগ করা হয়েছে।

আসামিদের বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হয়েছে বলেও মামলার অভিযোগে উল্লেখ রয়েছে।

See also  দিনাজপুরে শ্রমিক নেতার গ্রেপ্তার ঘিরে সংঘর্ষ, অগ্নিসংযোগ- আহত ১৫

আসামিদের বিরুদ্ধে পুলিশের অভিযোগ

রিমান্ড আবেদনে পুলিশ দাবি করে, আল নূর মোহাম্মদ আয়াস পাকিস্তানে মুহাম্মদ আলী জিন্নাহর কবর ও নামফলক নিয়ে বক্তব্য দেন। অন্যদিকে, ভারতীয় আগ্রাসন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির সময় মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে রিমি গ্রাফিতিতে কালো রং লাগান বলে আবেদনে উল্লেখ করা হয়।

মামলার অন্য দুই আসামি হলেন মো. সাকিবুস হাসান (১৯) ও মো. সুজন মিয়া (১৮)। মামলার নথি অনুযায়ী, সাকিবুস হাসানের বাড়ি শেরপুরে, আয়াসের ময়মনসিংহে, সুজন মিয়ার লক্ষ্মীপুরে এবং রিমির কুমিল্লায়।

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে আরও দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দিচ্ছেন না। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তি, উসকানিদাতা, পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতাদের শনাক্ত করা সম্ভব হতে পারে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও কয়েকজন পালিয়ে যান বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া আসামিদের প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল বলে রিমান্ড আবেদনে জানানো হয়। এ-সংক্রান্ত কাগজপত্রও আদালতে দাখিল করা হয়েছিল।

মামলাটির তদন্তের অংশ হিসেবে আসামিদের জিজ্ঞাসাবাদ এবং ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১-এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

১

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ ইসির, তথ্য দিতে হবে ৮ নভেম্বরের মধ্যে

২

হামের টিকা কেনায় অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

৩

খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

ছুরিকাঘাতে গুরুতর আহত সাবেক এমপি মেজর আখতারের ছেলে, ঢাকায় পাঠানো হলো

৫

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের আগাম অনুমতি বাধ্যতামূলক, বায়রার নির্দেশনা

৬

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের নৈশভোজ অনুষ্ঠিত

৭

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

৮

আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৯

হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১০

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

১১

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

১২

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

১৩

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

১৬

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

১৭

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

১৯

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

২০