নিজস্ব প্রতিবেদক
১৮ জুন ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি গাজী মাহবুব ও এসআই নির্বাচিত হলেন জয়ন্ত সরকার

মৌলভীবাজারে অপরাধ দমনে পুলিশের চমকপ্রদ সাফল্য টানা দুইবার শ্রেষ্ঠ ওসি গাজী মাহবুব, শ্রেষ্ঠ এসআই জয়ন্ত সরকারেরও দুর্দান্ত ভূমিকা।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান টানা দুই মাস জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। অপরাধ নিয়ন্ত্রণ, অস্ত্র ও মাদক উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত গ্রেফতারসহ একের পর এক সফলতায় তিনি এই স্বীকৃতি অর্জন করেন।

একইসঙ্গে, থানার আরও এক কর্মকর্তা এসআই (উপ-পরিদর্শক) জয়ন্ত সরকারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন। জেলা পুলিশের মাসিক মূল্যায়নে এপ্রিল মাসে জয়ন্ত সরকারের অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল এবং গোয়েন্দা তৎপরতায় বিশেষ ভূমিকা প্রশংসিত হয়।

জানা গেছে, ওসি গাজী মাহবুবের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে মৌলভীবাজার সদর থানার পুলিশ একাধিক আলোচিত মামলার সফল তদন্ত ও অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে। এর মধ্যে রয়েছে আইনজীবী রাজন হত্যা মামলার আসামি গ্রেফতার, শেরপুরে টানা চারটি ডাকাতির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার, কোটি টাকার ডিপো ডাকাতির আসামি গ্রেফতার ও অর্থ উদ্ধার, গাঁজা ও ইয়াবা উদ্ধার, এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

এসআই জয়ন্ত সরকার এসব অভিযানের পাশাপাশি নিজস্ব গোয়েন্দা দক্ষতায় বিভিন্ন মামলায় মূল অভিযুক্তদের চিহ্নিত ও আটক করতে সক্ষম হন। মাদকের বিরুদ্ধে তার নেতৃত্বে পরিচালিত কয়েকটি অভিযান স্থানীয়ভাবে প্রশংসা অর্জন করেছে। তার নিষ্ঠা, পেশাদারিত্ব ও দৃঢ় নেতৃত্বের ফলেই তিনি জেলা পুলিশের এপ্রিল মাসের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন।

এছাড়া, সদর থানার এএসআই রানা মিয়া টানা দুইবার জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন, যিনি গত দুই মাসে ৬০টি ওয়ারেন্ট সফলভাবে তামিল ও নিষ্পত্তি করেন। বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন এসআই হিরণ কুমার বিশ্বাস।

গতকাল (১৭ জুন) মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার জনাব এম.কে এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম (সেবা) শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আজমল হোসেন।

See also  ৬৬৬ কোটি টাকার করের রায় আপাতত স্থগিত নয়, চেম্বার আদালতে আবেদন

সদর থানার এই ধারাবাহিক সফলতা শুধু মৌলভীবাজার নয়, পুরো রেঞ্জেই একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১০

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

১১

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

১২

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

১৩

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১৪

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১৫

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১৬

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৭

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

১৯

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

২০