
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ আজ শনিবার লন্ডন থেকে দেশে আনা হচ্ছে। সকালে ঢাকায় পৌঁছানোর পর মরদেহ নেওয়া হবে তার নিজ বাসভবনে। পরে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে অনুষ্ঠিত হবে তার প্রতি শ্রদ্ধা নিবেদন ও জানাজা।

নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে তৌফিক ইমরোজ খালিদীর প্রতি শ্রদ্ধা জানানো হবে। এরপর বেলা ৩টায় একই স্থানে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিকেল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে গত ১ অক্টোবর রাতে লন্ডনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তৌফিক ইমরোজ খালিদী। পরে তাকে সেখানকার সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তার মস্তিষ্কে রক্তক্ষরণের কথা জানান। পরদিন ২ অক্টোবর তাকে মৃত ঘোষণা করা হয়।
তৌফিক ইমরোজ খালিদীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় গত ৮ অক্টোবর, জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে। এরপর তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়।
মন্তব্য করুন