skynews
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরকে কেন্দ্র করে পরশুরাম ও ফুলগাজীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সফর ঘিরে নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে বিভিন্ন স্থানে মঞ্চ নির্মাণ, সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। সরকারি সফরসূচি অনুযায়ী, পরশুরামে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতার সমস্যা কমাতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নির্ধারিত সময়ের মধ্যে এর কাজ শেষ হবে।

এক স্থানীয় যুবক বলেন, ‘আমরা চাই উনি আমাদের এখানে এসে আমাদের সমস্যাগুলো দেখুক এবং এগুলো সমাধান করুক।’

আরেক যুবক বলেন, ‘যে প্রকল্পগুলো প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, সেগুলোতে যেন কোনো অনিয়ম, দুর্নীতি না হয়—এই প্রত্যাশা করি।’

ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু বলেন, ‘তিনি বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করবেন। এরপর বক্তব্য দিয়ে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে যাবেন এবং সেখানে বৃক্ষরোপণ করবেন। এই এলাকার মানুষের যে প্রত্যাশা, তা ১ তারিখের উদ্বোধনের মাধ্যমে পূরণ হবে।’

প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে। ফেনী জেলা প্রশাসক মাহবুবউল করিম বলেন, সীমান্তবর্তী চারটি এলাকায় ১০২ কিলোমিটার সীমান্তে প্রায় ৯ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কর্মসূচি সফল করতে প্রস্তুত রয়েছেন।

সফরসূচি অনুযায়ী, পরশুরামের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।

পরে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। একই স্থানে জনসভায় বক্তব্য দেওয়ারও কথা রয়েছে।

See also  বিরল পূর্ণ সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব, দেখা যাবে যেসব দেশে

প্রধানমন্ত্রীর সফর ঘিরে পরশুরাম ও ফুলগাজীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রস্তুতিমূলক কাজ শেষ পর্যায়ে রয়েছে। সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে ফেনী-পরশুরাম প্রধান সড়কের বিভিন্ন অংশেও সংস্কারকাজ চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১-এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

১

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ ইসির, তথ্য দিতে হবে ৮ নভেম্বরের মধ্যে

২

হামের টিকা কেনায় অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

৩

খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

ছুরিকাঘাতে গুরুতর আহত সাবেক এমপি মেজর আখতারের ছেলে, ঢাকায় পাঠানো হলো

৫

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের আগাম অনুমতি বাধ্যতামূলক, বায়রার নির্দেশনা

৬

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের নৈশভোজ অনুষ্ঠিত

৭

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

৮

আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৯

হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১০

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

১১

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

১২

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

১৩

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

১৬

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

১৭

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

১৯

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

২০