skynews
১৭ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুমারবাড়ীতে মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে সচেতন নাগরিক কমিটির সমাবেশ

গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মামুদপুর-চাঁনপাড়া এলাকায় মাদক, জুয়া ও সকল ধরনের অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ওয়ার্ডভিত্তিক একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে জুমারবাড়ী বাসস্ট্যান্ড মাঠে জুমারবাড়ী সচেতন নাগরিক কমিটি-র উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক, অনলাইন জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে পরিবার, সমাজ ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব। তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে কেবল আইন প্রয়োগকারী সংস্থার ওপর নির্ভর না করে সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে আব্দুল হান্নান সরকারের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য দেন জুমারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু, সাবেক চেয়ারম্যান রোস্তম আলী আকন্দ, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুল কাফি, জুমারবাড়ী সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক গোলাম রব্বানী রোমান, যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক, সহকারী শিক্ষক আব্দুল মোতালেব, হারুন অর রশিদ, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল, মনিরুজ্জামান জতুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সমাবেশ শেষে মো. আলমগীর হোসেনকে আহ্বায়ক এবং মো. রাসেল মেম্বার, সুমন সরকার, মো. এনামুল হক, মো. জুয়েল মিয়া ও মনিরুজ্জামান জতুকে যুগ্ম আহ্বায়ক করে শতাধিক সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির নেতারা জানান, জুমারবাড়ী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা, মাদক ও জুয়াবিরোধী প্রচারণা এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে তারা কাজ করবেন।

Facebook Comments Box
See also  চোর সন্দেহে তরুণকে পিটিয়ে হ*ত্যা, ফিলিং স্টেশনের ম্যানেজারসহ গ্রেফতার- ৪

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১০

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

১১

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

১২

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

১৩

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১৪

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১৫

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১৬

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৭

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

১৯

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

২০