
রংপুরের মিঠাপুকুরে জমি ও পারিবারিক বিরোধের জেরে মিজানুর রহমান (৪৬) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হ*ত্যা*র অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের চিথলী পশ্চিমপাড়া (পোড়ারহাট) গ্রামে এ ঘটনা ঘটে।

নি*হ*ত মিজানুর রহমান ওই গ্রামের মৃ*ত আব্দুল মান্নানের ছেলে। বাড়ির পাশে পোড়ারহাট বাজারে তার একটি মুদি দোকান রয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সমকালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় নি*হ*তের মা আজুবা বেগম বুধবার মিঠাপুকুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে হ*ত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, প্রতিবেশী আব্দুল কাফি মুন্সির সঙ্গে মিজানুর রহমানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল। মঙ্গলবার দুপুরে নিজের দোকানের সামনে বসে থাকার সময় প্রতিপক্ষের লোকজন মোটরসাইকেল দিয়ে তার পায়ে ধাক্কা দেন। এতে তিনি আহত হন।
এ ঘটনার প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে মিজানুরকে হ*ত্যা*র হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
পরে এ বিষয়ে মিজানুর তার মা আজুবা বেগমকে সঙ্গে নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। জিডি করে রাতে রিকশা-ভ্যানে বাড়ি ফেরার পথে দোকানের কাছাকাছি পৌঁছালে একদল লোক তাদের পথরোধ করে।
এ সময় মিজানুরকে কু*পিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে তার মৃ*ত্যু হয়।
এ ঘটনায় নি*হ*তের মা বাদী হয়ে মিঠাপুকুর থানায় হ*ত্যা মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।
মন্তব্য করুন