
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে তাঁর সঙ্গে দেশে ফিরেছেন সহধর্মিনী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে শনিবার স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে নিউইয়র্ক থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীরা। পরে রাত ২টার দিকে এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটে দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তারা।
নিউইয়র্ক সফরের সময় গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে তিনি বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা প্রত্যাবাসনসহ আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।
সফরকালে প্রধানমন্ত্রী মোট ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্তব্য করুন