skynews
১৬ অগাস্ট ২০২৬, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রদলের নতুন কমিটি প্রায় চূড়ান্ত, শেষ মুহূর্তে আলোচনায় যারা

ছাত্রদলের নতুন কমিটি প্রায় চূড়ান্ত, শেষ মুহূর্তে আলোচনায় যারা

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। যেকোনো সময় কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। এদিকে শীর্ষ পদ পেতে পদপ্রত্যাশীদের লবিং-তদবিরও শেষ সময়ে এসে বেড়েছে। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কাছে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড, আন্দোলনে ভূমিকা ও সাংগঠনিক দক্ষতার কথা তুলে ধরছেন তারা।

ছাত্রদলের নতুন কমিটি প্রায় চূড়ান্ত, শেষ মুহূর্তে আলোচনায় যারা

নতুন নেতৃত্বের অপেক্ষায় রয়েছেন ছাত্রদলের হাজারো নেতাকর্মী। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় কারা নেতৃত্বে আসছেন, তা নিয়েও সংগঠনটির মধ্যে চলছে নানা আলোচনা।

সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, এবারও কমিটিতে নবীন ও অভিজ্ঞদের সমন্বয় থাকতে পারে। নতুন মুখের পাশাপাশি কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ে আগে নেতৃত্ব দেওয়া নেতারাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন।

কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক-এই তিন শীর্ষ পদ ঘিরেই সবচেয়ে বেশি আলোচনা চলছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটিও ঘোষণার অপেক্ষায় রয়েছে। পদপ্রত্যাশী অনেক নেতা ক্যাম্পাসে মিছিল ও পদযাত্রার মাধ্যমে নিজেদের সক্রিয়তা জানান দিচ্ছেন।

গত বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচ নেতা। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্র বলছে, আগামী এক-দুই দিনের মধ্যেই নতুন কমিটি ঘোষণা হতে পারে। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আন্দোলনে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

শীর্ষ পদে আলোচনায় যারা

ছাত্রদলের নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে বেশ কয়েকজন ছাত্রনেতার নাম আলোচনায় রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সর্বশেষ কমিটির সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, খোরশেদ আলম সোহেল, কাজী জিয়া উদ্দিন বাসেত, এজাজুল কবির রুয়েল, এইচ এম আবু জাফর, আবিদুল ইসলাম খান আবিদ, শেখ তানভীর বারী হামিম, সালেহ মো. আদনান, মঞ্জুরুল আলম রিয়াদ, রিয়াদ রহমান, শরীফ প্রধান শুভ, ফারুক হোসেন, মমিনুল ইসলাম জিসান, ডা. তৌহিদুর রহমান আউয়াল, তরিকুল ইসলাম তারিক, আনিসুর রহমান খন্দকার অনিক, রাজু আহমেদ ও মিনহাজ আহমেদ প্রিন্স।

See also  জিপিএফে সরকারি চাকরিজীবীদের মুনাফা ১১ থেকে ১৩ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নামও কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় রয়েছে। পাশাপাশি গাজী সাদ্দাম হোসেন, ইব্রাহিম খলিল, মাসুদুর রহমান মাসুদ, তারেক হাসান মামুন, নাছির উদ্দীন শাওন ও জাহিদ হাসান শাকিল সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন।

সংশ্লিষ্টদের ধারণা, এসব নেতার মধ্য থেকেই কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির নেতৃত্ব বাছাই করা হতে পারে। শুরুতে ‘সুপার ফাইভ’ বা ‘সুপার সেভেন’ আকারে আংশিক কমিটি ঘোষণা হতে পারে। পরে সেই কমিটিই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে আলোচনা রয়েছে।

আমান, আবিদ ও হামিমকে ঘিরে আলোচনা

আমান উল্লাহ আমানের সমর্থকদের দাবি, মাঠপর্যায়ের রাজনীতি ও বিগত দিনের ত্যাগের কারণে নতুন কমিটিতে তাঁর অবস্থান শক্তিশালী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং বর্তমানে কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক। জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজপথে তাঁর ভূমিকার কথাও উল্লেখ করছেন সমর্থকেরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আবিদও আলোচনায় রয়েছেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ভিপি প্রার্থী হয়ে তিনি ৫ হাজার ৭০৮ ভোট পেয়ে দ্বিতীয় হন। জুলাইয়ের গণঅভ্যুত্থানেও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে সক্রিয় ছিলেন বলে তাঁর সমর্থকেরা জানান।

আবিদের প্যানেল থেকে জিএস প্রার্থী হওয়া শেখ তানভীর বারী হামিমের নামও গুরুত্বপূর্ণ পদে আলোচনায় রয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগের কারণে তিনি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছেন বলে সমর্থকদের দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের এই আহ্বায়কের জুলাইয়ের গণঅভ্যুত্থানে ভূমিকার কথাও তুলে ধরছেন তাঁর সমর্থকেরা।

পদপ্রত্যাশীদের প্রত্যাশা

সভাপতি পদপ্রত্যাশী কাজী জিয়া উদ্দিন বাসেত বলেন, ছাত্ররাজনীতিকে শিক্ষার্থীবান্ধব ও গ্রহণযোগ্য করে তুলতে হবে। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করতে হবে।

মমিনুল ইসলাম জিসান বলেন, নেতাকর্মীরা নতুন কমিটির অপেক্ষায় রয়েছেন। নতুন নেতৃত্বের মাধ্যমে দেশ গঠনে ছাত্রদল ভূমিকা রাখবে।

See also  আজ মন্ত্রিসভায় উঠতে পারে নবম পে-স্কেল, বাস্তবায়ন হবে দুই ধাপে

রাজু আহমেদ বলেন, নতুন নেতৃত্ব ও নতুন উদ্যমে এগিয়ে যেতে সারা দেশের ছাত্রদল অপেক্ষা করছে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই নতুন কেন্দ্রীয় কমিটি দেবেন বলে তাঁরা আশা করছেন।

তবে পদপ্রত্যাশীদের বক্তব্যে একটি বিষয়ে মিল রয়েছে-নতুন কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানই দেবেন। তিনি যাঁকে যে দায়িত্ব দেবেন, তা মেনে নিয়ে সবাই সংগঠনের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন তাঁরা।

২০২৪ সালের ১ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক কমিটির দায়িত্ব পান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। একই সময়ে আবু আফসান মো. ইয়াহিয়া সিনিয়র সহসভাপতি, শ্যামল মালুম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমান উল্লাহ আমান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের নৈশভোজ অনুষ্ঠিত

১

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

২

আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৩

হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

৪

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

৫

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

৬

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

৭

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

৮

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

১০

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

১১

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

১৩

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

১৪

গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত গোবিন্দগঞ্জের তৌফিকের মৃত্যু

১৫

মোংলা বন্দরে নতুন দুই কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

১৬

রাজধানীর কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নিহত ৪

১৭

ক্যাডেট এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ২ হাজার

১৮

বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি; পালালেন জামাই

১৯

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের বাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

২০