skynews
২৩ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইতিহাসে প্রথম এমন লজ্জায় বাংলাদেশ, দুই দিনেই টেস্ট হার

ইতিহাসে প্রথম এমন লজ্জায় বাংলাদেশ, দুই দিনেই টেস্ট হার

ডারউইনে দুর্দান্ত জয়ের পর অস্ট্রেলিয়া সফরে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশ। কিন্তু ম্যাকাই টেস্টে সেই স্বপ্নের সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেল। স্বাগতিকদের পেস আক্রমণের সামনে দুই ইনিংসেই ভয়াবহ ব্যাটিং ব্যর্থতার শিকার হয়ে মাত্র দুই দিনেই টেস্ট হেরেছে বাংলাদেশ।

ইতিহাসে প্রথম এমন লজ্জায় বাংলাদেশ, দুই দিনেই টেস্ট হার

গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় দিনের খেলা শেষ হওয়ার এখনও প্রায় আড়াই ঘণ্টা বাকি ছিল। এর মধ্যেই দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৫ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। প্রথম ইনিংসে ৬৪ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত ইনিংস ও ৫১ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে।

এই হারের মধ্য দিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে যোগ হয়েছে এক বিব্রতকর রেকর্ড। ২০০০ সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর ১৬১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু ২৬ বছরের ইতিহাসে এই প্রথম কোনো টেস্টের দুই ইনিংস মিলিয়েও দলীয় সংগ্রহ একশ রান ছুঁতে পারল না। একই সঙ্গে দুই দিনের মধ্যে টেস্ট হারের অভিজ্ঞতাও এবারই প্রথম হলো বাংলাদেশের।

বিশ্ব ক্রিকেটে ২৯তম, অস্ট্রেলিয়ায় চতুর্থ

মাত্র দুই দিনে টেস্ট শেষ হওয়ার ঘটনা অবশ্য বিশ্ব ক্রিকেটে একেবারে নতুন নয়। বাংলাদেশের বিপক্ষে ম্যাকাইয়ের এই ম্যাচটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে দুই দিনে শেষ হওয়া ২৯তম ম্যাচ।

অস্ট্রেলিয়ার মাটিতে দুই দিনে শেষ হওয়া টেস্টের তালিকায় এটি চতুর্থ। অর্থাৎ অস্ট্রেলিয়ার মাটিতে এমন দ্রুত টেস্ট শেষ হওয়ার ঘটনা এর আগেও তিনবার ঘটেছে।

গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় বাংলাদেশ-অস্ট্রেলিয়ার এই টেস্টে মোট বল হয়েছে মাত্র ৭৫০টি। অস্ট্রেলিয়ার মাটিতে খেলা টেস্টগুলোর মধ্যে এটি দ্বিতীয় সর্বনিম্ন দৈর্ঘ্যের ম্যাচ।

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুততম টেস্ট শেষ হওয়ার রেকর্ড এখনো ১৯৩২ সালের মেলবোর্ন টেস্টের দখলে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সেই ম্যাচ শেষ হয়েছিল মাত্র ৬৫৬ বলে।

ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয় দিয়ে সিরিজ শুরু করলেও ম্যাকাইয়ে এসে মাত্র দুই দিনের ব্যবধানে এমন ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হলো বাংলাদেশকে। ফলে অস্ট্রেলিয়া সফরের এই টেস্টটি জয়-পরাজয়ের হিসাবের পাশাপাশি বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে বিব্রতকর অধ্যায়গুলোর একটিতেও জায়গা করে নিল।

Facebook Comments Box
See also  সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১০

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১১

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১২

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৩

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১৪

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

১৫

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

১৬

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

১৭

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

১৮

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

১৯

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

২০