skynews
১৫ সেপ্টেম্বর ২০২৬, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর মন্তব্যে ইসির নো কমেন্টস, ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত হবে সিদ্ধান্ত

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর মন্তব্যে ইসির নো কমেন্টস, ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত হবে সিদ্ধান্ত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মন্তব্যের বিষয়ে কোনো পাল্টা বক্তব্য দিতে রাজি হয়নি নির্বাচন কমিশন (ইসি)। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, এ বিষয়ে তার পক্ষ থেকে নো কমেন্টস। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্টেকহোল্ডারদের সঙ্গে আগামী ১৭ সেপ্টেম্বর বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হবে।

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর মন্তব্যে ইসির নো কমেন্টস, ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত হবে সিদ্ধান্ত

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি সচিব।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, উনি যেটা বলেছেন সেটা শিরোধার্য। তবে এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করার ধৃষ্টতা আমি দেখাব না। নো কমেন্টস ফ্রম মাই সাইড।

ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচন যে অনুষ্ঠিত হবে, তা নিশ্চিত। তবে নির্বাচন কবে, কোন পদ্ধতিতে এবং কোন পর্যায়ে হবে-এসব বিষয়ে গত দুই দিন ধরে কমিশনে প্রাক-প্রস্তুতিমূলক আলোচনা চলছে।

তিনি বলেন, এসব আলোচনার ধারাবাহিকতায় সোমবার একটি প্রাথমিক সময়সূচি তৈরি করা হয়েছে। এতে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি আরও দুটি ধাপকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। তবে এই সময়সূচি এখনো চূড়ান্ত নয়।

আখতার আহমেদ বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয় এবং নির্বাচন কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছ থেকে প্রয়োজনীয় মতামত ও তথ্য নেওয়া হবে। এসব ইনপুট পাওয়ার পর কমিশন নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করবে।

তিনি আরও বলেন, ১৭ সেপ্টেম্বরের বৈঠকের জন্য সংশ্লিষ্টদের প্রস্তুতির সুযোগ করে দিতেই প্রাথমিকভাবে পাঁচ ধাপের নির্বাচন এবং দুটি রিজার্ভ ধাপের ধারণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রস্তুতির বিষয়গুলো গুছিয়ে কমিশনকে জানাতে পারবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ১৭ সেপ্টেম্বরের বৈঠকের পর সংশ্লিষ্টদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য ও মতামত পাওয়ার ভিত্তিতে কমিশন এ বিষয়ে বিস্তারিত জানাবে।

See also  নতুন নিয়মে রাত ৮টার পর খোলা থাকবে যেসব দোকান

এর আগে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো আলোচনা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, আলোচনা একটি চলমান প্রক্রিয়া। তবে কার সঙ্গে কখন এবং কীভাবে আলোচনা হয়েছে, সে বিষয়ে এ মুহূর্তে তিনি অতিরিক্ত কোনো মন্তব্য করতে চান না।

ছয় মাস ধরে স্থানীয় সরকার নির্বাচন চললে প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে কি না-এমন প্রশ্নেরও সরাসরি উত্তর দেননি ইসি সচিব। তিনি বলেন, আগামী ১৭ সেপ্টেম্বরের বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এরপর কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমকে প্রয়োজনীয় তথ্য জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে ঘিরে ভারতের ষড়যন্ত্র চলছে: রিজভী

১০

আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের

১১

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ৩৯ মিনিট বন্ধ ছিল ট্রেন

১২

চট্টগ্রাম-কক্সবাজারে বিদেশিদের সাইবার অপরাধ, বাংলাদেশ কি নতুন ঘাঁটি?

১৩

স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

১৫

মৃ*ত্যু*দণ্ডের পাশাপাশি কাদেরসহ ৫ আসামির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৬

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা

১৭

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর মন্তব্যে ইসির নো কমেন্টস, ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত হবে সিদ্ধান্ত

১৮

শহীদ দুই সেনাসদস্যের পরিবার পাবে বাড়ি, চাকরি ও মাসিক ভাতা

১৯

লালমাটিয়ায় সাবেক এমপি আজিজুল হক আটক, পরে গ্রেপ্তার

২০