skynews
৭ অক্টোবর ২০২৬, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আল-আকসা স্টর্ম ইসরাইলের কল্পনারও বাইরে ছিল: ইরানের সামরিক কর্মকর্তা

আল-আকসা স্টর্ম ইসরাইলের কল্পনারও বাইরে ছিল: ইরানের সামরিক কর্মকর্তা

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের বিরুদ্ধে পরিচালিত অপারেশন আল-আকসা স্টর্ম তেল আবিবের প্রত্যাশা ও কল্পনারও বাইরে ছিল বলে মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ মেজর জেনারেল আবদোল্লাহি। তার দাবি, ওই অভিযান প্রতিরোধ অক্ষের বিরোধীদের হিসাব-নিকাশে বড় পরিবর্তন এনেছে এবং ফিলিস্তিনি প্রতিরোধকে নতুন মাত্রা দিয়েছে।

আল-আকসা স্টর্ম ইসরাইলের কল্পনারও বাইরে ছিল: ইরানের সামরিক কর্মকর্তা

বুধবার (৭ অক্টোবর) ‘অপারেশন আল-আকসা স্টর্ম’-এর তৃতীয় বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।

বার্তায় আবদোল্লাহি বলেন, আল-আকসা স্টর্ম ইসরাইলি শাসনের প্রত্যাশা ও কল্পনাকে ছাড়িয়ে গেছে। এই অভিযান প্রতিরোধ অক্ষের শত্রুদের পরিকল্পনায় বড় ধরনের আঘাত হানার পাশাপাশি ইসরাইলের ওপরও গুরুতর আঘাত করেছে।

ইরানের এই সামরিক কর্মকর্তা দাবি করেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে প্রতিরোধ অক্ষের কৌশলগত অবস্থানে পরিবর্তন আসে। প্রতিরক্ষামূলক অবস্থান থেকে তারা আক্রমণাত্মক অবস্থানে যায়। ফিলিস্তিনি জনগণ ও তাদের ভূখণ্ডের বৈধ প্রতিরক্ষা নিশ্চিত করাই ছিল এর অন্যতম লক্ষ্য। একই সঙ্গে এই অভিযান ইসরাইলের পতনের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

আবদোল্লাহি বলেন, প্রতিরোধ অক্ষের নিহত নেতাদের আদর্শ ও উত্তরাধিকার অব্যাহত থাকবে-এ বিষয়টি ইসলামী উম্মাহর শত্রুদের, বিশেষ করে ইসরাইলকে বুঝতে হবে। এ প্রসঙ্গে তিনি ইরানের সাবেক কুদস ফোর্স প্রধান কাসেম সোলাইমানি, হিজবুল্লাহর সাবেক মহাসচিব হাসান নাসরাল্লাহ, হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং ইয়াহইয়া সিনওয়ারের নাম উল্লেখ করেন।

তার ভাষ্য, এসব নেতার আদর্শ ও সংগ্রামের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শেষ পর্যন্ত এই ধারাবাহিকতা ইসরাইলি দখলদারিত্বের অবসানে ভূমিকা রাখবে বলেও তিনি দাবি করেন।

ইরানের এই সামরিক কর্মকর্তা আরও বলেন, ফিলিস্তিন ইস্যু এবং প্রতিরোধ অক্ষের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে। আল-কুদস বা জেরুজালেম মুক্ত না হওয়া পর্যন্ত ইরান এই অবস্থান থেকে সরে আসবে না বলেও জানান তিনি।

Facebook Comments Box
See also  বেনজীরকে দেশে ফেরাতে সরকারের নেওয়া পদক্ষেপ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১-এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

১

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ ইসির, তথ্য দিতে হবে ৮ নভেম্বরের মধ্যে

২

হামের টিকা কেনায় অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

৩

খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

ছুরিকাঘাতে গুরুতর আহত সাবেক এমপি মেজর আখতারের ছেলে, ঢাকায় পাঠানো হলো

৫

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের আগাম অনুমতি বাধ্যতামূলক, বায়রার নির্দেশনা

৬

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের নৈশভোজ অনুষ্ঠিত

৭

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

৮

আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৯

হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১০

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

১১

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

১২

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

১৩

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

১৬

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

১৭

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

১৯

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

২০