skynews
২৪ অক্টোবর ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবার হামলা হলে সমুদ্রতলের ইন্টারনেট ক্যাবলে হামলার হুমকি ইরানের

আবার হামলা হলে সমুদ্রতলের ইন্টারনেট ক্যাবলে হামলার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্র বা ইসরাইল নতুন করে হামলা চালালে পারস্য উপসাগরের তলদেশে থাকা যোগাযোগ ও ইন্টারনেট ক্যাবল ধ্বংস করার পরিকল্পনা করেছে ইরান। ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে আঞ্চলিক ফাইবার অপটিক নেটওয়ার্ককে সম্ভাব্য লক্ষ্যবস্তু করা হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা।

আবার হামলা হলে সমুদ্রতলের ইন্টারনেট ক্যাবলে হামলার হুমকি ইরানের

নাম প্রকাশ না করার শর্তে দুই ইরানি নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এবার কোনো ‘রেড লাইন’ বা নির্দিষ্ট সীমারেখা মানা হবে না। গোপন সামরিক স্থাপনা থেকে শুরু করে সমুদ্রতলের যোগাযোগ ক্যাবল পর্যন্ত সম্ভাব্য হামলার আওতায় থাকবে।

ওয়াশিংটনকে সতর্ক করে এক কর্মকর্তা বলেন, সমুদ্রতলের এসব ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করার সক্ষমতা তেহরানের রয়েছে। পাশাপাশি, ক্যাবল ক্ষতিগ্রস্ত হলে যাতে দ্রুত মেরামত করা সম্ভব না হয়, সে ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে জানান তিনি।

এর আগে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) রাজনৈতিকবিষয়ক উপপ্রধান ইয়াদুল্লাহ জভানি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরানের অবকাঠামোয় হামলা হলে হরমুজ প্রণালীর নিচ দিয়ে যাওয়া অন্তত সাতটি গুরুত্বপূর্ণ ইন্টারনেট ক্যাবল লক্ষ্যবস্তু হতে পারে।

বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থায় কী প্রভাব পড়তে পারে?

আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ৯৯ শতাংশ ইন্টারনেট ট্রাফিক সমুদ্রতলের ক্যাবলের মাধ্যমে পরিচালিত হয়। তবে টেলিযোগাযোগ গবেষণা প্রতিষ্ঠান টেলিজিওগ্রাফির তথ্য বলছে, হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক ব্যান্ডউইথের ১ শতাংশেরও কম প্রবাহিত হয়।

এ কারণে এসব ক্যাবল ক্ষতিগ্রস্ত হলে বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় না-ও ঘটতে পারে। তবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোকে উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়তে হতে পারে।

ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন হলে ইন্টারনেটের গতি কমে যাওয়া ছাড়াও অনলাইন লেনদেন, ক্লাউড কম্পিউটিং এবং ই-কমার্স কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

উপসাগরীয় দেশ ও মার্কিন বিনিয়োগে চাপ সৃষ্টির কৌশল?

বিশ্লেষকদের মতে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নিজেদের প্রযুক্তি খাত সম্প্রসারণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকেন্দ্রিক হাব হিসেবে গড়ে তুলতে সাম্প্রতিক সময়ে বিপুল বিনিয়োগ করেছে। ইরানের এই হুমকি উপসাগরীয় দেশগুলো এবং মার্কিন বিনিয়োগকারীদের ওপর চাপ সৃষ্টির কৌশল হতে পারে।

See also  মক্কার মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

এর মাধ্যমে এসব দেশ ও বিনিয়োগকারীরা যেন ওয়াশিংটনকে নতুন সামরিক সংঘাত এড়িয়ে চলার জন্য চাপ দেয়, সেই লক্ষ্যও থাকতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

এদিকে, সামরিক সংঘাতের পরিস্থিতিতে সমুদ্রসীমায় প্রবেশের বাধা এবং বীমা ব্যয় বেড়ে গেলে ক্ষতিগ্রস্ত ক্যাবল মেরামত করা কঠিন হয়ে উঠতে পারে। এতে আঞ্চলিক যোগাযোগব্যবস্থা দীর্ঘ সময় ধরে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে ইরানের পক্ষ থেকে দেওয়া এসব হুমকি বাস্তবায়িত হলে এর প্রকৃত প্রভাব কতটা বিস্তৃত হবে, তা নির্ভর করবে কোন ক্যাবল ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিকল্প সংযোগ কতটা কার্যকর থাকছে এবং মেরামত কত দ্রুত করা সম্ভব হচ্ছে—এসব বিষয়ের ওপর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১-এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

১

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ ইসির, তথ্য দিতে হবে ৮ নভেম্বরের মধ্যে

২

হামের টিকা কেনায় অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

৩

খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

ছুরিকাঘাতে গুরুতর আহত সাবেক এমপি মেজর আখতারের ছেলে, ঢাকায় পাঠানো হলো

৫

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের আগাম অনুমতি বাধ্যতামূলক, বায়রার নির্দেশনা

৬

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের নৈশভোজ অনুষ্ঠিত

৭

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

৮

আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৯

হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১০

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

১১

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

১২

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

১৩

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

১৬

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

১৭

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

১৯

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

২০