skynews
২৫ অক্টোবর ২০২৬, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী বছর শুরু হচ্ছে পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ: পানিসম্পদমন্ত্রী

আগামী বছর শুরু হচ্ছে পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ: পানিসম্পদমন্ত্রী

পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের নির্মাণকাজ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। রোববার দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া এলাকায় প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্পের স্থান পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

আগামী বছর শুরু হচ্ছে পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ: পানিসম্পদমন্ত্রী

পরিদর্শনকালে পানিসম্পদমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিপুলসংখ্যক মানুষ উপকৃত হবেন। তবে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে শুষ্ক মৌসুমে পানির সংকট কমবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে। পাশাপাশি জলবিদ্যুৎ উৎপাদন, নৌযোগাযোগের উন্নয়ন, মৎস্যসম্পদের বিকাশ এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় পানি সরবরাহের নতুন সুযোগ সৃষ্টি হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়সূচি অনুযায়ী পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে বলেও জানান পানিসম্পদমন্ত্রী।

প্রকল্প এলাকা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পদ্মা ব্যারেজ প্রকল্পের পরিচালক হাসান মাহমুদ, জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশরাফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box
See also  ছবি কেন বাইরে পাঠালা, নেত্রী তো বিরক্ত: ওবায়দুল কাদের-ডিবি হারুনের ফোনালাপ আদালতে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে শ্রমিক আন্দোলনে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার

১

সুন্দরগঞ্জে মালবোঝাই ট্রাকের ধাক্কায় দুই পানশ্রমিক নিহত

২

নরুন্দি স্টেশনে পরিত্যক্ত লাইনে জামালপুর এক্সপ্রেস, চালকের সতর্কতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

৩

এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডারে অতিরিক্ত ২২৩ টাকা

৪

বিভিন্ন মহলের শোক প্রকাশ বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল

৫

বগুড়ায় চারমাথা থেকে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে অংশীজনদের মতবিনিময় সভা

৬

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন, বিতরণ বন্ধ ১৩৫ টন

৭

নারায়ণগঞ্জে লিংক রোড অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

৮

শ্রমিক অসন্তোষ নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পোশাকশিল্প মালিকদের বৈঠক

৯

সিপিএসসি বগুড়া, এসআরবি-১২ এর অভিযানে ধর্ষন মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী মোঃ নাইফ হাসান (২৭) গ্রেফতার

১০

বগুড়ায় ট্যাপেন্টাডল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

১১

সেভেন সিস্টার্সে বিদ্যুৎ নিতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি চায় ভারত

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনে নির্বাচিত এলিজা জামান

১৩

পোশাক কারখানায় উৎপাদন চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

গভর্নিং বডির সভাপতি হতে স্নাতকোত্তর নয়, স্নাতক ডিগ্রিই যথেষ্ট

১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয় ঐক্যের

১৭

ঢাকার মেট্রোরেলের ১০০ কোটি ডলারের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১৮

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশের পর গ্রেপ্তার, জামিন পেলেন সেই নারী

১৯

ইউপি নির্বাচন সামনে রেখে ইসির ক্ষমতা বৃদ্ধি, সিসি ক্যামেরায় নজরদারিসহ নানা উদ্যোগ

২০