
রোববার (২৩ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, পাঁচলাইশ থানার ওসি মো. জাহেদুল ইসলামের জায়গায় দায়িত্ব পেয়েছেন খুলশী থানার ওসি মোজাম্মেল হক। অন্যদিকে কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক নুর আহমদকে কর্ণফুলী থানার নতুন ওসি করা হয়েছে।
কর্ণফুলী থানার বর্তমান ওসি মো. ইখতিয়ার উদ্দিনকে বায়েজিদ বোস্তামী থানায় বদলি করা হয়েছে। এ ছাড়া সিটিএসবির মোহাম্মদ আবদুর রহিমকে খুলশী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিবির বন্দর জোনের পুলিশ পরিদর্শক মো. জয়নাল আবেদীন মণ্ডলকে হালিশহর থানার ওসি করা হয়েছে। পাশাপাশি সিটি এসবির মোহাম্মদ একরাম উল্লাহকে সদরঘাট থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অফিস আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের নিজ নিজ নতুন কর্মস্থলে দ্রুত যোগদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন