skynews
১৭ অগাস্ট ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই সনদ না মানায় বগুড়ায় ৭ আইন কর্মকর্তার- পদত্যাগ

জুলাই সনদ না মানায় বগুড়ায় ৭ আইন কর্মকর্তার- পদত্যাগ

বগুড়া প্রতিনিধি : সরকার জুলাই সনদ না মানায় প্রতিবাদ হিসেবে বগুড়ায় ৭ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার সকালে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের নিকট এ পদত্যাগ পত্র জমা দেন জামায়াতে ইসলামী সমর্থিত ল’ ইয়ার্স কাউন্সিলে থাকা ৭ আইন কর্মকর্তা।

জুলাই সনদ না মানায় বগুড়ায়
৭ আইন কর্মকর্তার- পদত্যাগ

২০২৪ সালের আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বগুড়া জর্জ কোর্টে এ আইনজীবিরা রাস্ট্রীয় দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের আইন কর্মকর্তাদের যারা পদত্যাগ করেছেন তারা হলেন অতিরিক্ত পিপি এ্যাডভোকেট শাফিকুর রহমান শাফি, অতিরিক্ত জিপি এ্যাডভোকেট এমদাদুল ইসলাম, এপিপি এ্যাডভোকেট আরিফুর রহমান, এ্যাডভোকেট সাইফুল ইসলাম, এ্যাডভোকেট শহিদুল ইসলাম, এ্যাডভোকেট ইন্দ্রজিৎ, এ্যাডভোকেট আতাউর রহমান সবুজ।
বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে পদত্যাগপত্র দেওয়ার সময় উপস্থিত ছিলেন ল’ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের সভাপতি এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, সেক্রেটারী এ্যাডভোকেট নূরুল ইসলাম আকন্দ, সহ-সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন মল্লিক, এ্যাডভোকেট আতাউর রহমান সবুজ, এ্যাডভোকেট সাইফুদ্দীন সাইফুল, এ্যাডভোকেট দলিলুর রহমান, এ্যাডভোকেট আল-আমিনসহ প্রমুখ।
পদত্যাগপত্র জমা দেওয়ার পর পদত্যাকারী এপিপি এ্যাডভোকেট শাফিকুর রহমান শাফি বলেন, জনগণের প্রত্যাশা ও ম্যান্ডেট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থতা আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। একইভাবে বিচার বিভাগের জন্য একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের বিরোধিতা এবং বিচার বিভাগের স্বাধীনতা-সংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থান নিয়েও আমি উদ্বিগ্ন। এছাড়া ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিলের ফলে বিচারপতি নিয়োগে সরকার ও সরকারি দলের প্রভাব জুলাই পূর্ব অবস্থায় ফিরে যাওয়ায় বিচার বিভাগের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। এ সকল ঘটনা সাংবিধানিক শাসনব্যবস্থা, আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার বিষয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে, আমার বিবেকের তাড়নায় আমি এ পদে থেকে আমার দায়িত্ব পালন করতে পারছি না বিধায় পদত্যাগ করলাম।

Facebook Comments Box
See also  চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হতাহত সম্পর্কে তাৎক্ষণিক তথ্য নেই

নবম পে স্কেলের ভেটিং শেষ, আজই প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাবনা

রিয়াদে সতর্কবার্তার পর বিকট বিস্ফোরণের শব্দ, বিপদ কেটে যাওয়ার ঘোষণা

ছয় দফা এক দফায় রূপ নিলে পরিস্থিতি ভয়াবহ হবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই: মামুনুল হক

যাত্রাবাড়ী থানার সামনে পরপর ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

১০

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

১১

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

১২

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

১৩

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

১৪

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

১৫

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১৬

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

১৭

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

১৮

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

১৯

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

২০