skynews
১৭ অগাস্ট ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসা

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসা

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে বাংলাদেশের এই দুর্দান্ত জয় ক্রিকেট বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ম্যাচটিকে টেস্ট ক্রিকেটের বড় অঘটনগুলোর একটি হিসেবে তুলে ধরেছে।

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসা

অন্যদিকে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকেরাও বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন।

অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ান বাংলাদেশের কাছে স্বাগতিকদের পরাজয়কে ‘গবস্ম্যাকিং শ্যাম্বলস’ হিসেবে বর্ণনা করেছে। অর্থাৎ বিস্ময়কর ও চরম বিশৃঙ্খল পরিস্থিতি। প্রতিবেদনে বলা হয়েছে, এই হারকে অস্ট্রেলিয়ার আর দশটি পরাজয়ের সঙ্গে তুলনা করা যায় না। এটি টেস্ট ইতিহাসের অন্যতম বড় অঘটন এবং সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার সবচেয়ে বিব্রতকর পরাজয়গুলোর একটি।

রবার্ট ক্র্যাডকের প্রতিবেদনে বলা হয়েছে, ১২ মাসে অস্ট্রেলিয়ার ২০ টেস্ট খেলার দীর্ঘ অভিযানের শুরুতেই বাংলাদেশের কাছে ৯ উইকেটের হার বড় ধাক্কা হয়ে এসেছে। ক্যামেরন গ্রিনের কাঙ্ক্ষিত প্রথম টেস্ট সেঞ্চুরি স্বাগতিকদের পরাজয় কিছুটা পিছিয়ে দিলেও ম্যাচের চিত্র বদলাতে পারেনি।

ম্যাচের উইকেটেরও প্রশংসা করেছে দ্য অস্ট্রেলিয়ান। তাদের মতে, মারারা স্টেডিয়ামের পিচ পুরো ম্যাচজুড়েই ছিল দারুণ। অথচ ম্যাচ শুরুর আগে দুই দলের শক্তির পার্থক্য বিবেচনায় অস্ট্রেলিয়ার একতরফা জয়ের সম্ভাবনাই বেশি মনে হচ্ছিল।

কারণ অস্ট্রেলিয়া সর্বশেষ দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছে এবং আগের ২৩ টেস্টের ১৮টিতে জয় পেয়েছিল। বিপরীতে এশিয়ার বাইরে নিয়মিত সংগ্রাম করা বাংলাদেশ নিজেদের আগের ২৬ টেস্টের ২২টিতেই হেরেছিল। অস্ট্রেলিয়া সফরের আগে জিম্বাবুয়ে ও ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষেও ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

সেই দলই ডারউইনে পুরো হিসাব বদলে দিয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ নিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যুক্ত করেছে স্মরণীয় এক অধ্যায়।

অস্ট্রেলিয়ার আরেক সংবাদমাধ্যম হেরাল্ড সান ম্যাচটিকে ‘ডিজাস্টার ইন ডারউইন’ বা ‘ডারউইনে বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়েছে। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও বিশ্লেষকেরাও এই ফলকে স্বাগতিকদের জন্য বড় বিপর্যয় হিসেবে দেখেছেন।

See also  রাজশাহীতে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান অস্ট্রেলিয়ার পরাজয়কে আরও কঠোর ভাষায় তুলে ধরেছে। তাদের প্রতিবেদনে বাংলাদেশের জয়কে অস্ট্রেলিয়ার জন্য ‘হতাশাজনক ও অপমানজনক’ হিসেবে বর্ণনা করা হয়েছে। ক্যামেরন গ্রিনের দুর্দান্ত সেঞ্চুরির পরও বাংলাদেশ অস্ট্রেলিয়াকে টেস্ট ইতিহাসের অন্যতম বড় পরাজয়ের স্বাদ দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ম্যাচের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে অলআউট করে বাংলাদেশ। ফলে জয়ের জন্য সফরকারীদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান। মাত্র এক উইকেট হারিয়েই সেই লক্ষ্য পেরিয়ে যায় বাংলাদেশ।

বাংলাদেশের জয়ের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল ম্যাচজুড়ে তাদের আধিপত্য। শুরু থেকে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে চাপে রাখায় ৯ উইকেটের জয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

বিবিসি স্পোর্টও বাংলাদেশের এই জয়কে টেস্ট ক্রিকেটের বড় অঘটনগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে। তাদের বিশ্লেষণে বলা হয়েছে, র‍্যাঙ্কিংয়ে নবম অবস্থানে থাকা বাংলাদেশ এই সফরের মাত্র কয়েকদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট হয়েছিল। এর আগে জুনে জিম্বাবুয়ের কাছেও পরাজিত হয়েছিল তারা।

এমন একটি পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে ৯ উইকেটের জয় বাংলাদেশের পারফরম্যান্সকে আরও অবিশ্বাস্য করে তুলেছে বলে মনে করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের নৈশভোজ অনুষ্ঠিত

১

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

২

আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৩

হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

৪

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

৫

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

৬

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

৭

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

৮

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

১০

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

১১

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

১৩

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

১৪

গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত গোবিন্দগঞ্জের তৌফিকের মৃত্যু

১৫

মোংলা বন্দরে নতুন দুই কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

১৬

রাজধানীর কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নিহত ৪

১৭

ক্যাডেট এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ২ হাজার

১৮

বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি; পালালেন জামাই

১৯

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের বাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

২০