
দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃ*ত্যু হয়েছে।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃ*ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০। একই সময়ে নতুন করে ৮০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মা*রা যাওয়া তিনজনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৪১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া গত একদিনে খুলনা বিভাগে ৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮২, বরিশাল বিভাগে ৮০, ময়মনসিংহ বিভাগে ৬৫, রাজশাহী বিভাগে ৫৫, রংপুর বিভাগে ৭ এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৭০ জনের মৃ*ত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই মা*রা গেছেন ৩৩ জন।
এ সময়ে খুলনা বিভাগে ডেঙ্গুতে ১৫ জনের মৃ*ত্যু হয়েছে। এ ছাড়া বরিশাল বিভাগে ৮, ময়মনসিংহ বিভাগে ৬, চট্টগ্রাম বিভাগে ৫ এবং রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে একজন করে মোট তিনজন মা*রা গেছেন।
মন্তব্য করুন