
পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং ১৪৪৮ হিজরি সনের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণে আজ বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশের কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জানাতে অনুরোধ করা হয়েছে। এ জন্য নির্ধারিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী অফিসারকে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন