
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় ১৮টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব বিদ্যালয় থেকে মোট ১২৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

সোমবার দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, রংপুর বিভাগের আট জেলার এসব বিদ্যালয় থেকে মোট ১২৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে তাদের মধ্যে একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি।
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ স্কুল থেকে ১৮ জন এবং ঘাসিপুর উচ্চ স্কুল থেকে ১৫ জন পরীক্ষায় অংশ নেয়। গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার উত্তর দামোদরপুর কাজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন এবং পলাশবাড়ী উপজেলার মনোহারপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।
নীলফামারী জেলার ডোমার থানার আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ১০ জন।
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার তালতলা উচ্চ স্কুল থেকে ১২ জন, ব্রাহ্মনপাড়া উচ্চ স্কুল থেকে ৪ জন এবং সদর উপজেলার পূর্ব কুমারপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এছাড়া ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয় ৪ জন।
লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার এএম রাথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ ১৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ স্কুল থেকে ৪ জন, অনভারডিঘি উচ্চ বিদ্যালয় থেকে ৭ জন, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন এবং তাওরিগাঁ উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয় ৩ জন।
পঞ্চগড় জেলার বোদা উপজেলার বালারামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১ জন এবং বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
এই ১৮টি বিদ্যালয়ের ১২৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও শেষ পর্যন্ত কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
মন্তব্য করুন