
বগুড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২১ পিস ইয়াবা এবং ৯ গ্রাম হেরোইনসহ চারজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২, ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়া।

সোমবার (২ নভেম্বর ২০২৬) এসআরবি-১২, সিপিএসসি বগুড়া থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে বগুড়া সদর থানাধীন চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-১২-এর একটি আভিযানিক দল। এ সময় উল্লেখিত পরিমাণ মাদকদ্রব্যসহ চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়ার মৃত শামছুল শেখের ছেলে মো. আশিক শেখ (৪৮), চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকার মৃত কছিমউদ্দিনের ছেলে মো. শামছুল হক (৩০), শাজাহানপুর উপজেলার লতিফপুর দক্ষিণপাড়ার মো. আবু তাহেরের ছেলে মো. শুভ রহমান (২০) এবং চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকার মো. আতিকুলের ছেলে মো. বিদ্যুৎ (২০)।
এসআরবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জব্দ করা মাদকদ্রব্যসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে এসআরবি-১২ বদ্ধপরিকর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এসআরবি-১২-এর আহ্বান: মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
মন্তব্য করুন