
রংপুরে নির্ধারিত কর্মসূচি শেষ করে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে করে তিনি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় অংশ নিতে রাজশাহী সফর করছেন প্রধানমন্ত্রী।
এর আগে দুপুরে রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের রাজপথে বাংলাদেশে বসবাসকারী সব ধর্মের মানুষের সম্মিলন ঘটেছিল। হাজার বছর ধরে এ দেশ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে।
তিনি আরও বলেন, আগামী হাজার বছরও সবাই একসঙ্গে শান্তিতে বসবাস করতে চান।
মঙ্গলবার দুপুর ১২টা ৪ মিনিটে প্রধানমন্ত্রী মন্দির প্রাঙ্গণে পৌঁছালে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ছোট শিশুদের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়।
মন্তব্য করুন