skynews
৮ অক্টোবর ২০২৬, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় কবি অ্যান কারসন

সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় কবি অ্যান কারসন

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন কানাডীয় কবি, প্রাবন্ধিক ও ধ্রুপদী সাহিত্যের অধ্যাপক অ্যান কারসন। ধ্রুপদী সাহিত্যের ঐতিহ্যের সঙ্গে সাহসী ও উদ্ভাবনী মিথস্ক্রিয়ার মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন আঙ্গিক তৈরির স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় কবি অ্যান কারসন

বৃহস্পতিবার রয়্যাল সুইডিশ একাডেমি চলতি বছরের সাহিত্যে নোবেলজয়ী হিসেবে অ্যান কারসনের নাম ঘোষণা করে।

নোবেল কমিটির ঘোষণাপত্রে তার সাহিত্যকর্মের মূল্যায়নে বলা হয়, অ্যান কারসনের সাহসী ও উদ্ভাবনী সৃষ্টিকর্ম ধ্রুপদী ঐতিহ্যের সঙ্গে এক সরস সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যের জন্য নতুন রূপ বা আঙ্গিক তৈরি করেছে।

প্রাচীন গ্রিক সাহিত্য ও ধ্রুপদী ঐতিহ্যের ওপর অ্যান কারসনের রয়েছে গভীর পাণ্ডিত্য। গ্রিক ক্ল্যাসিক্যাল সাহিত্যের সঙ্গে আধুনিক চিন্তাধারার সমন্বয় ঘটিয়ে তিনি সাহিত্যে গড়ে তুলেছেন নিজস্ব ও স্বতন্ত্র একটি ধারা।

কারসনের উল্লেখযোগ্য ও বিশ্বনন্দিত রচনার মধ্যে রয়েছে ‘অটোবায়োগ্রাফি অব রেড’ (১৯৯৮) এবং ‘ইরোস দ্য বিটারসুইট’ (১৯৮৬)। ঐতিহ্য ও আধুনিকতার অনন্য সমন্বয়ের কারণে তার সাহিত্যকর্ম দীর্ঘদিন ধরে পাঠক ও সাহিত্যসমালোচকদের কাছে প্রশংসিত হয়ে আসছে।

১৯৫০ সালে কানাডার টরন্টোতে জন্ম নেওয়া অ্যান কারসনের প্রায় পুরো সাহিত্যকর্মেই শব্দের অর্থ ও উৎস অনুসন্ধানের পাশাপাশি নতুন ভাবনা ও অর্থ সৃষ্টির প্রচেষ্টা লক্ষ্য করা যায়। তিনি নিজেই বলে থাকেন, শব্দের ব্যুৎপত্তিই তার কাজের সূচনাবিন্দু।

প্রাচীন গ্রিক ভাষা থেকে কারসনের করা অনুবাদগুলোও স্বতন্ত্র সাহিত্যকর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। এর মধ্যে স্যাফোর কবিতার খণ্ডাংশ অবলম্বনে লেখা ‘ইফ নট, উইন্টার’ (২০০২), সফোক্লিসের ‘ইলেক্ট্রা’ (২০০১), ‘অ্যান্টিগনি’ (২০১৫) এবং ইউরিপিদিসের ‘বাক্কাই’ (২০১৫) উল্লেখযোগ্য।

Facebook Comments Box
See also  নবম পে স্কেল: অর্থমন্ত্রীকে প্রধান করে ৭ সদস্যের কমিটি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১-এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

১

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ ইসির, তথ্য দিতে হবে ৮ নভেম্বরের মধ্যে

২

হামের টিকা কেনায় অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

৩

খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

ছুরিকাঘাতে গুরুতর আহত সাবেক এমপি মেজর আখতারের ছেলে, ঢাকায় পাঠানো হলো

৫

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের আগাম অনুমতি বাধ্যতামূলক, বায়রার নির্দেশনা

৬

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের নৈশভোজ অনুষ্ঠিত

৭

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

৮

আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৯

হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১০

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

১১

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

১২

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

১৩

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

১৬

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

১৭

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

১৯

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

২০