skynews
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টিসিবির কার্ড পেতে যা লাগবে, অগ্রাধিকার পাবেন যারা

টিসিবির কার্ড পেতে যা লাগবে, অগ্রাধিকার পাবেন যারা

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেতে কারা উপকারভোগী হিসেবে বিবেচিত হবেন, সে বিষয়ে নতুন নির্দেশিকা জারি করেছে সরকার। এতে নিম্ন আয়ের মানুষের সংজ্ঞা নির্ধারণের পাশাপাশি কার্ড পাওয়ার যোগ্যতা, উপকারভোগী বাছাই, পণ্য বিতরণ ও তদারকির বিষয়ে বিস্তারিত নিয়ম দেওয়া হয়েছে।

টিসিবির কার্ড পেতে যা লাগবে, অগ্রাধিকার পাবেন যারা

বাণিজ্য মন্ত্রণালয় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ‘সমগ্র বাংলাদেশে টিসিবির উপকারভোগী নির্বাচন এবং ভর্তুকি/সাশ্রয়ীমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা-২০২৬’ জারি করে।

কারা কার্ডের জন্য বিবেচিত হবেন

নতুন নির্দেশনা অনুযায়ী, হতদরিদ্র পরিবার, নিম্ন আয়ের ব্যক্তি, ভূমিহীন, কৃষিশ্রমিক, দিনমজুর, চা-শ্রমিক, চাতালশ্রমিক, কারখানার শ্রমিক এবং উপার্জনে অক্ষম ব্যক্তিরা টিসিবির কার্ড পাওয়ার জন্য বিবেচিত হবেন।

এ ছাড়া বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্ত এবং অসচ্ছল বয়স্ক নারীপ্রধান পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে। যেসব অসচ্ছল পরিবারে শিশু বা প্রতিবন্ধী সদস্য রয়েছেন, তারাও অগ্রাধিকার পাবেন।

তবে একই পরিবারের একাধিক ব্যক্তি টিসিবির সুবিধা নিতে পারবেন না।

কার্ড পেতে প্রয়োজনীয় শর্ত

টিসিবির কার্ডের জন্য উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। প্রয়োজন অনুযায়ী স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্রও লাগতে পারে।

এ ছাড়া উপকারভোগীর নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর থাকতে হবে। নির্বাচিত ব্যক্তিকে সংশ্লিষ্ট সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে।

নির্বাচিত পরিবারগুলোর তথ্য টিসিবির সেবা অ্যাপের মাধ্যমে তথ্যভান্ডারে সংরক্ষণ করা হবে। ফলে উপকারভোগী নির্বাচন ও তথ্য ব্যবস্থাপনার বড় অংশ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে।

কার্ডধারীরা কী কী পণ্য পাবেন

নির্দেশিকা অনুযায়ী, একজন কার্ডধারী পরিবারকে প্রতি দফায় দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি দেওয়ার কথা রয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের বরাদ্দ থাকলে এর সঙ্গে পাঁচ কেজি চালও দেওয়া হবে।

সরকার প্রয়োজন অনুযায়ী পণ্যের সংখ্যা, পরিমাণ ও বিক্রয়মূল্য পরিবর্তন করতে পারবে।

See also  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন

এ ছাড়া পবিত্র রমজান ও ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত পরিমাণের বাইরে ভ্রাম্যমাণ ট্রাকসেলের মাধ্যমে সাধারণ মানুষের কাছেও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা যাবে।

তদারকিতে থাকবে বিভিন্ন কমিটি

নতুন নির্দেশিকায় সিটি করপোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পৃথক তদারক কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এসব কমিটি উপকারভোগী নির্বাচন, তথ্যভান্ডার তৈরি, কার্ড বিতরণ এবং পণ্য বিক্রির কার্যক্রম পর্যবেক্ষণ করবে।

জেলা পর্যায়ের কমিটির সভাপতি থাকবেন জেলা প্রশাসক। সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্যরা থাকবেন উপদেষ্টা হিসেবে। কমিটিতে পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার মেয়র বা প্রশাসক, জেলা খাদ্য নিয়ন্ত্রক, সমাজসেবা কর্মকর্তা, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, মহিলাবিষয়ক কর্মকর্তা এবং টিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের রাখা হয়েছে।

উপজেলা পর্যায়েও তদারক কমিটি থাকবে। সেখানে সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রাখা হবে।

অন্যদিকে ইউনিয়ন পর্যায়ে থাকবে ‘ট্যাগ টিম’। এসব টিম টিসিবির ডিলারের দোকান ও বিক্রয়কেন্দ্র পরিদর্শন করে কার্ডধারীদের কাছে পণ্য যথাযথভাবে বিক্রি হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করবে।

ডিলারের দোকানে রাখতে হবে তথ্য

ডিলারের দোকানের সামনে টিসিবির পণ্যের ভোক্তা মূল্যতালিকা প্রদর্শন করতে হবে। একই সঙ্গে পণ্য পাওয়ার তারিখ ও সময়, মূল্য এবং কার্ডধারীদের মধ্যে বিতরণ করা পণ্যের সংখ্যা ও পরিমাণ জানাতে হবে।

পণ্য বিক্রিতে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ডিলারের দোকানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। জনসমক্ষে পণ্য বিক্রির তথ্য টিসিবির কর্মীদের জানানোর ব্যবস্থাও রাখতে হবে।

গুদাম ব্যবস্থাপনার ক্ষেত্রেও নিয়ম নির্ধারণ করা হয়েছে। টিসিবির নিজস্ব অথবা ভাড়া করা গুদামে পণ্য সংরক্ষণ করতে হবে। প্রয়োজন অনুযায়ী এসব গুদাম পরিদর্শন করতে পারবে সরকার।

৫৯ লাখ কার্ড বাতিল

টিসিবি সূত্রে জানা গেছে, বর্তমানে ৭৫ লাখ কার্ডধারী রয়েছেন। সম্প্রতি টিসিবির এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানান, অনিয়মের অভিযোগে এরই মধ্যে ৫৯ লাখ কার্ড বাতিল করা হয়েছে। বাতিল হওয়া কার্ডগুলো ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করে প্রকৃত সুবিধাভোগীদের দেওয়ার কথা রয়েছে।

See also  বিশেষ কৌশলে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা- প্রতিমন্ত্রী

টিসিবির উপ-পরিচালক শাহাদত হোসেন বলেন, সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রমে নতুন নির্দেশিকার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি আরও জোরদার হবে।

চলতি অর্থবছরে কত পণ্য বিক্রি করবে টিসিবি

চলতি ২০২৬-২৭ অর্থবছরে টিসিবি সাশ্রয়ী মূল্যে দুই লাখ টন ভোজ্যতেল, দুই লাখ ২০ হাজার টন মসুর ডাল এবং এক লাখ ১০ হাজার টন চিনি বিক্রির পরিকল্পনা করেছে।

বর্তমানে টিসিবির মাধ্যমে প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা এবং প্রতি কেজি চিনি ৭০ টাকায় বিক্রি করা হচ্ছে।

টিসিবি সূত্রের তথ্য অনুযায়ী, সাশ্রয়ী মূল্যে এসব পণ্য বিক্রি করতে গিয়ে ২০২৫-২৬ অর্থবছরে সরকারকে ২ হাজার ৭০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। চলতি অর্থবছরে ভর্তুকির পরিমাণ কমে ২ হাজার ৪০০ কোটি টাকা হতে পারে বলে আশা করছে সংস্থাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১-এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

১

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ ইসির, তথ্য দিতে হবে ৮ নভেম্বরের মধ্যে

২

হামের টিকা কেনায় অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

৩

খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

ছুরিকাঘাতে গুরুতর আহত সাবেক এমপি মেজর আখতারের ছেলে, ঢাকায় পাঠানো হলো

৫

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের আগাম অনুমতি বাধ্যতামূলক, বায়রার নির্দেশনা

৬

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের নৈশভোজ অনুষ্ঠিত

৭

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

৮

আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৯

হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১০

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

১১

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

১২

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

১৩

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

১৬

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

১৭

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

১৯

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

২০