skynews
২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, ব্যারেলপ্রতি ১০০ ডলারের আশপাশে

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, ব্যারেলপ্রতি ১০০ ডলারের আশপাশে

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ আসতে পারে-এমন প্রত্যাশায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। একই সঙ্গে সৌদি আরব থেকে তেল সরবরাহ আংশিকভাবে স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও বিনিয়োগকারীদের হিসাব-নিকাশে প্রভাব ফেলেছে।

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, ব্যারেলপ্রতি ১০০ ডলারের আশপাশে

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে আল জাজিরা জানিয়েছে, সোমবার সকালে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম গত ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।

বাংলাদেশ সময় সকাল সোয়া ৮টার দিকে ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৭১ ডলারে নেমে আসে। আগের দিনের তুলনায় এ দাম ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ০৮ শতাংশ কম।

অন্যদিকে ডব্লিউটিআইয়ের দাম কমেছে ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ। ফলে প্রতি ব্যারেল ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ৯৮ দশমিক ১৫ ডলারে।

কূটনৈতিক উদ্যোগের আশায় বাজার

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের উত্তেজনা প্রশমনে চলতি সপ্তাহে কূটনৈতিক উদ্যোগ আসতে পারে-এমন প্রত্যাশার কারণে তেলের বাজারে বিদ্যমান ঝুঁকির একটি অংশ কমে যাচ্ছে বলে মনে হচ্ছে।

তবে এই প্রত্যাশা বাস্তবে কতটা যুক্তিসংগত, তা সময়ই বলে দেবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। রয়টার্সের সর্বশেষ জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, শনিবার ও রোববার এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে মোট ১২টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। আগের সপ্তাহান্তে এই সংখ্যা ছিল ৩৫টি। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে জাহাজ চলাচল প্রায় দুই-তৃতীয়াংশ কমেছে।

হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা

রোববার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী শান্তি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

এর পাশাপাশি ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধও অব্যাহত রয়েছে।

See also  কওমি সনদে সরকারি-বেসরকারি মাদ্রাসায় দুই পদে নিয়োগের সুযোগ

এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছিল, হরমুজ প্রণালিতে হুমকির মাত্রা এখনো গুরুতর পর্যায়ে রয়েছে। গত তিন দিনে এই সমুদ্রপথে জাহাজে অন্তত তিনটি হামলার খবর পাওয়া গেছে।

ফলে একদিকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা এবং অন্যদিকে হরমুজ প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি-দুই বিপরীতমুখী বিষয়ই বর্তমানে আন্তর্জাতিক তেলবাজারের দামে প্রভাব ফেলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের দাম বাড়ানোয় জনজীবন কঠিন হবে: খেলাফত মজলিস

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, ব্যারেলপ্রতি ১০০ ডলারের আশপাশে

রাতের উত্তেজনার পর সকাল থেকে স্বাভাবিক রাজশাহী রেলস্টেশন

ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার

কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা, গন্ধমতিতে দ্বিতীয় জানাজা

হাসানুল হক ইনুর পূর্ণাঙ্গ রায় প্রকাশ, তিন অভিযোগে ১০ বছরের সাজা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আহত ২, স্প্লিন্টার বিদ্ধ

ময়মনসিংহে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হতাহত সম্পর্কে তাৎক্ষণিক তথ্য নেই

১০

নবম পে স্কেলের ভেটিং শেষ, আজই প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাবনা

১১

রিয়াদে সতর্কবার্তার পর বিকট বিস্ফোরণের শব্দ, বিপদ কেটে যাওয়ার ঘোষণা

১২

ছয় দফা এক দফায় রূপ নিলে পরিস্থিতি ভয়াবহ হবে: শফিকুর রহমান

১৩

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই: মামুনুল হক

১৪

যাত্রাবাড়ী থানার সামনে পরপর ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

১৫

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

১৬

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

১৭

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

১৮

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

১৯

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

২০