skynews
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীমা খাতেও অনিয়ম-লুটপাট হয়েছে, দাবি পরিশোধে সময় বেঁধে দেওয়া হবে: অর্থমন্ত্রী

বীমা খাতেও অনিয়ম-লুটপাট হয়েছে, দাবি পরিশোধে সময় বেঁধে দেওয়া হবে: অর্থমন্ত্রী

ব্যাংকিং খাতের মতো দেশের বীমা খাতেও অনিয়ম ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বীমা খাতের অনেক গ্রাহক তাদের কষ্টার্জিত অর্থ এখনো ফেরত পাচ্ছেন না। তবে গ্রাহকদের পাওনা পরিশোধে বীমা কোম্পানিগুলোকে বাধ্য করা হবে।

বীমা খাতেও অনিয়ম-লুটপাট হয়েছে, দাবি পরিশোধে সময় বেঁধে দেওয়া হবে: অর্থমন্ত্রী

সোমবার (১৪ সেপ্টেম্বর) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের ৫৭ শতাংশ বীমা দাবি এখনো অপরিশোধিত রয়েছে। তার অভিযোগ, গ্রাহকদের দাবি পরিশোধ না করে বীমা কোম্পানিগুলো নিজেদের সম্পদের পরিমাণ বাড়িয়েছে।

দাবি পরিশোধে কোম্পানিগুলোকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের দাবি পরিশোধ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানির সম্পত্তি বিক্রি করে জনগণের পাওনা পরিশোধ করা হবে।

এভাবে কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হলে বীমা খাতের প্রতি গ্রাহকদের আস্থা আবারও ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অর্থমন্ত্রী আরও জানান, এখন থেকে বীমা খাতে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা চালু করা হবে। একই সঙ্গে সব বীমা কোম্পানিকে অটোমেশনের আওতায় আসতে হবে এবং সব ধরনের লেনদেন অনলাইনের মাধ্যমে সম্পন্ন করার ব্যবস্থা করা হবে।

এ জন্য দেশের সব বীমা প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থাকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার জনবল বাড়ানো এবং কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী।

Facebook Comments Box
See also  ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার শুনানি শেষ, রায় যেকোনো দিন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১-এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

১

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ ইসির, তথ্য দিতে হবে ৮ নভেম্বরের মধ্যে

২

হামের টিকা কেনায় অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

৩

খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

ছুরিকাঘাতে গুরুতর আহত সাবেক এমপি মেজর আখতারের ছেলে, ঢাকায় পাঠানো হলো

৫

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের আগাম অনুমতি বাধ্যতামূলক, বায়রার নির্দেশনা

৬

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের নৈশভোজ অনুষ্ঠিত

৭

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

৮

আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৯

হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১০

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

১১

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

১২

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

১৩

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

১৬

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

১৭

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

১৯

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

২০