skynews
৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় করা হবে না: অর্থমন্ত্রী

ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় করা হবে না: অর্থমন্ত্রী

ব্যবসায়ীদের কোনো ধরনের হয়রানি বা অসুবিধায় ফেলে কর আদায় করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। করদাতাদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করে রাজস্ব আদায় বাড়ানোর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় করা হবে না: অর্থমন্ত্রী

মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের এনবিআর ভবনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

ভ্যাট রিটার্ন এক মাস পর পর দাখিলের ব্যবস্থা পুনরায় চালু করার বিষয়ে জানতে চাইলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিভিন্ন স্টেকহোল্ডারের অনিষ্পন্ন রাজস্ব মামলা ও সমস্যাগুলোর দ্রুত সমাধানের লক্ষ্যে আলোচনা চলছে। করদাতাদের সঙ্গে আলোচনা করে একটি কার্যকর ও সুষ্ঠু কর ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

জুলাই মাসের রাজস্ব আদায় এবং টানা তিন মাসের ভ্যাট রিটার্ন নিয়ে তৈরি জটিলতার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বিষয়গুলো নিয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি স্পষ্ট করে বলেন, ব্যবসায়ীদের ব্যবসায়িক কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি করে কর আদায় বা ট্যাক্সেশন পরিচালনা করা হবে না। কারণ দেশের অর্থনীতি ব্যবসায়ীদের দেওয়া করের ওপর অনেকাংশে নির্ভরশীল।

অর্থমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং হয়রানিমুক্ত পরিবেশে রাজস্ব আদায় করাই সরকারের উদ্দেশ্য। করদাতাদের জন্য আনন্দদায়ক পরিবেশ তৈরি করে কর আদায়ে জোর দেওয়া হচ্ছে।

এদিকে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ভ্যাট আদায় ২২ শতাংশ কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে প্রশ্নটি এড়িয়ে যান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

Facebook Comments Box
See also  পাঁচ ধাপে স্থানীয় নির্বাচন, বৈধ সব প্রার্থীর নিরাপত্তার আশ্বাস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১০

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১১

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১২

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৩

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১৪

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

১৫

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

১৬

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

১৭

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

১৮

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

১৯

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

২০