skynews
৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাটিডালীতে পিস্তল-দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও ফাঁকা গুলি, গ্রেপ্তার ২

মাটিডালীতে পিস্তল-দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও ফাঁকা গুলি, গ্রেপ্তার ২

বগুড়া প্রতিনিধি বগুড়া শহরের মাটিডালী এলাকায় পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া, ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি এবং এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মাটিডালীতে পিস্তল-দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও ফাঁকা গুলি, গ্রেপ্তার ২

গ্রেপ্তাররা হলেন- মো. নাজমুল হুদা রাফিত (২১), উত্তর চেলোপাড়া এলাকার মো. আজাদ ব্যাপারীর ছেলে এবং মো. হাছান আকন্দ (২৪), নিশিন্দারা চকরপাড়া এলাকার মো. বাদল আকন্দের ছেলে।

পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে মাটিডালী উত্তরপাড়ায় জারা কার হাউসের বিপরীতে নিউ প্রাপ্ত মোটরসের সামনে বসে ছিলেন মোকছেদুল হাসান (৩৮)। এ সময় পূর্বশত্রুতার জেরে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেল ও হাইসযোগে সেখানে গিয়ে পিস্তল ও রামদা, হকিস্টিক, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। পরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে মোকছেদুলকে এলোপাতাড়ি মারধর ও রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় ভুক্তভোগীর মা মোছা. রেবেকা বেগম ৬ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় মামলা করেন। মামলায় দ্রুত বিচার আইনের সংশ্লিষ্ট ধারাসহ দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার পর বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএমের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় ডিবির এসআই মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল রোববার ভোর সাড়ে ৪টার দিকে নিশিন্দারা চকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বারপুর মৌজায় ন্যাশনাল ফ্যান কোম্পানির মালিকানাধীন প্রায় ৩২ বিঘা আমবাগান লিজ নেওয়াকে কেন্দ্র করে মামলার ভিকটিম মোকছেদুল ও আসামিদের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হাছান আকন্দের বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
See also  প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, দেওয়া হলো গার্ড অব অনার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১০

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১১

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১২

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৩

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১৪

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

১৫

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

১৬

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

১৭

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

১৮

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

১৯

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

২০