skynews
৫ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই

জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তবে সম্ভাব্য সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শনিবার (৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই। তবে সফরের বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

মক্কা চুক্তি নিয়ে আলোচনা

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, বিষয়টি নিয়ে আলোচনা-পর্যালোচনা চলছে। বাংলাদেশের এ চুক্তিতে যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু মনে করার কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষ্য, বর্তমান বিশ্বে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।

হুমায়ুন কবির বলেন, ‘জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া প্রয়োজন, বাংলাদেশ সেখানেই যাবে।’

বোয়িং কেনায় কোনো চাপ নেই

যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার বিষয়ে কোনো ধরনের চাপ নেই বলেও স্পষ্ট করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বোয়িং বিমান কিনতেই হবে-এমন কোনো চাপ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না। দেশের নিজস্ব চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনা হচ্ছে।

প্রয়োজন হলে ভবিষ্যতে আরও বিমান কেনা হতে পারে বলেও জানান তিনি।

Facebook Comments Box
See also  মন্ত্রিসভায় অনুমোদন মিললে বৃহস্পতিবারের মধ্যে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা, গন্ধমতিতে দ্বিতীয় জানাজা

হাসানুল হক ইনুর পূর্ণাঙ্গ রায় প্রকাশ, তিন অভিযোগে ১০ বছরের সাজা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আহত ২, স্প্লিন্টার বিদ্ধ

ময়মনসিংহে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হতাহত সম্পর্কে তাৎক্ষণিক তথ্য নেই

নবম পে স্কেলের ভেটিং শেষ, আজই প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাবনা

রিয়াদে সতর্কবার্তার পর বিকট বিস্ফোরণের শব্দ, বিপদ কেটে যাওয়ার ঘোষণা

ছয় দফা এক দফায় রূপ নিলে পরিস্থিতি ভয়াবহ হবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই: মামুনুল হক

১০

যাত্রাবাড়ী থানার সামনে পরপর ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

১১

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

১২

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

১৩

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

১৪

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

১৫

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

১৬

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

১৭

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

১৮

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

১৯

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

২০