skynews
১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত, ৩ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল

রাজশাহীতে ট্রেন লাইনচ্যুত, ৩ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

রাজশাহীর হরিয়ান স্টেশনের কাছে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাজশাহীতে ট্রেন লাইনচ্যুত, ৩ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

পাবনার ঢালারচর থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি হরিয়ান স্টেশন পার হওয়ার পর দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় ট্রেনটির একটি চাকার স্প্রিং খুলে যায়। এতে প্রথম বগির এক জোড়া চাকা ক্ষতিগ্রস্ত হয়ে বগিটি রেললাইনের ওপর আটকে যায়।

দুর্ঘটনার পর যাত্রীরা ট্রেন থেকে নেমে যান। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বগি সরানো এবং রেললাইন সংস্কারের কাজ শুরু করেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুপুর ২টার দিকে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। পরে সেটির মাধ্যমে লাইনচ্যুত বগিটি তুলে পাশের হরিয়ান স্টেশনে সরিয়ে নেওয়া হয়।

এরপর বেলা আড়াইটার পর রাজশাহী-আব্দুলপুর রেললাইন ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। লাইন চালু হওয়ার পর পূর্ব পাশে আটকে থাকা ধূমকেতু এক্সপ্রেস ও বরেন্দ্র এক্সপ্রেস রাজশাহীর দিকে যাত্রা করে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণে প্রায় তিন ঘণ্টা বিঘ্নিত থাকার পর বর্তমানে রাজশাহীর সঙ্গে অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
See also  চাল-সার সব গোলাপের পেটে, দেখেও চুপ প্রশাসন!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১০

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১১

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১২

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৩

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১৪

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

১৫

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

১৬

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

১৭

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

১৮

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

১৯

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

২০