skynews
২৯ অগাস্ট ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিংক বাসে নারী চালক নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারেই প্রাথমিক বাছাই

পিংক বাসে নারী চালক নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারেই প্রাথমিক বাছাই

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস বা ‘পিংক বাস’-এর জন্য নারী বাসচালক নিয়োগ দেওয়া হবে। এ জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

পিংক বাসে নারী চালক নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারেই প্রাথমিক বাছাই

নিয়োগে নির্বাচিত প্রার্থীরা ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী বাসচালক পদে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার পাওয়ার সুযোগ পাবেন।

নিয়োগের বিস্তারিত

  • পদের নাম: বাসচালক (নারী)
  • পদসংখ্যা: উল্লেখ নেই
  • বয়সসীমা: ২১ থেকে ৩৫ বছর
  • বেতন-ভাতা: দৈনিক মজুরি ভিত্তিতে

প্রার্থীদের যোগ্যতা

প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এগুলো হলো—

  • প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  • জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ অথবা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।
  • ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অথবা বর্তমান ড্রাইভিং লাইসেন্সটি ভারী লাইসেন্সে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে হবে।

সঙ্গে যেসব কাগজ নিতে হবে

প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। এর মধ্যে রয়েছে—

  • জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ
  • শিক্ষাগত যোগ্যতার সব সনদ
  • ড্রাইভিং লাইসেন্স

পরীক্ষা কবে, কোথায়

নারী বাসচালক নিয়োগের প্রাথমিক নির্বাচনী পরীক্ষা আগামী ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুর

সম্প্রতি বিআরটিসির অধীনে মহিলা বাস সার্ভিস বা পিংক বাস চালু হয়েছে। এবার এই সার্ভিসের জন্য নারী চালক নিয়োগের মাধ্যমে গণপরিবহনে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে।

Facebook Comments Box
See also  মাধ্যমিক শিক্ষকদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ শেষ করার নির্দেশ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ী থানার সামনে পরপর ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

১০

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১১

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

১২

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

১৩

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

১৪

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১৫

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১৬

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১৭

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৮

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১৯

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

২০