skynews
১৬ অক্টোবর ২০২৬, ৯:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হিন্দুদের আত্মীয় মনে করেই দুর্গাপূজার ছুটি বাড়ানো হয়েছে: শাহে আলম

হিন্দুদের আত্মীয় মনে করেই দুর্গাপূজার ছুটি বাড়ানো হয়েছে: শাহে আলম

আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

হিন্দুদের আত্মীয় মনে করেই দুর্গাপূজার ছুটি বাড়ানো হয়েছে: শাহে আলম

দুর্গাপূজার আনন্দ আরও সুন্দরভাবে উদযাপনের সুযোগ করে দিতে এবং হিন্দু সম্প্রদায়ের মানুষকে আত্মীয় মনে করেই নির্বাহী ক্ষমতাবলে ছুটি বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের ধারার সঙ্গে যুক্ত থাকার বিষয়টি প্রমাণ করেছেন। তাদের আত্মীয় মনে করেই দুর্গাপূজার আনন্দ-উৎসব আরও সুন্দর করতে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৬৫টি পূজামণ্ডপে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি জানান, আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেবেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু ভোটারদের ভূমিকার প্রসঙ্গ তুলে মীর শাহে আলম বলেন, ধানের শীষে ভোট দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রমাণ করেছেন, তাঁরা কোনো ব্যক্তি, সংগঠন কিংবা রাজনৈতিক দলের প্রতি অন্ধ আনুগত্যশীল নন। নিজেদের পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার অধিকার তাঁদের রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, একসময় ধারণা করা হতো, হিন্দু সম্প্রদায়ের মানুষ একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা সংগঠনের শক্তি। কিন্তু বিগত নির্বাচনে তাঁর নির্বাচনি এলাকার হিন্দু অধ্যুষিত ভোটকেন্দ্রগুলোতে ধানের শীষ প্রতীকে বিপুল ভোট দিয়ে তাঁরা দেখিয়েছেন, কোনো দলের প্রতি তাঁদের অন্ধ আনুগত্য নেই।

এ সময় বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, ১১ দলীয় জোট নির্বাচনে বেহেশতের প্রলোভন দেখিয়ে একটি গোষ্ঠীর ভোট নিয়েছে। তবে বিরোধী দল হিসেবে তারা যথাযথ দায়িত্ব পালন করছে না বলে মন্তব্য করেন তিনি।

See also  আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী

মীর শাহে আলম বলেন, বিরোধী দলের উচিত সরকারের ভুলত্রুটি তুলে ধরা, সংসদে গঠনমূলক আলোচনা করা এবং সরকারকে সহযোগিতা করা।

আগামী তিন থেকে চার বছরের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের উন্নয়ন, রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর ক্ষেত্রে অগ্রগতি অর্জনের আশাবাদও ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিক, সদস্যসচিব রোকন উদ্দিন, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামনারায়ণ কানু এবং মোকামতলার নয়ন চন্দ্র।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী হাইস্কুল মাঠে সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে শাড়ি বিতরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১-এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

১

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ ইসির, তথ্য দিতে হবে ৮ নভেম্বরের মধ্যে

২

হামের টিকা কেনায় অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

৩

খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

ছুরিকাঘাতে গুরুতর আহত সাবেক এমপি মেজর আখতারের ছেলে, ঢাকায় পাঠানো হলো

৫

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের আগাম অনুমতি বাধ্যতামূলক, বায়রার নির্দেশনা

৬

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের নৈশভোজ অনুষ্ঠিত

৭

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

৮

আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৯

হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১০

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

১১

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

১২

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

১৩

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

১৬

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

১৭

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

১৯

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

২০