skynews
৬ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহারে কঠোর অবস্থানে বিআরটিএ

হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহারে কঠোর অবস্থানে বিআরটিএ

মোটরযানে হুটার, হাইড্রোলিক হর্ন এবং অন্যান্য অননুমোদিত শব্দযন্ত্র ব্যবহারের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি জানিয়েছে, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি-৮১ অনুযায়ী এসব যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ।

হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহারে কঠোর অবস্থানে বিআরটিএ

বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অননুমোদিত হর্ন ও শব্দযন্ত্র শুধু শব্দদূষণ ও স্বাস্থ্যঝুঁকি বাড়ায় না, বরং চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে। এর ফলে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পায়। পাশাপাশি কিছু মোটরযানে হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহারের কারণে জনসাধারণের ভোগান্তি ও গণ-উপদ্রব সৃষ্টি হচ্ছে, যা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

জারি করা নির্দেশনায় বলা হয়েছে, অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক বাহন, উদ্ধারকাজে নিয়োজিত যান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত গাড়ি ছাড়া অন্য কোনো মোটরযানে বহুমুখী হর্ন, হাইড্রোলিক হর্ন, হুটার কিংবা যেকোনো ভীতিকর শব্দ উৎপন্নকারী হর্ন স্থাপন বা ব্যবহার করা যাবে না।

বিআরটিএ সংশ্লিষ্ট সকলকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। অন্যথায় বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সংস্থাটি সতর্ক করেছে।

Facebook Comments Box
See also  জলবায়ু ঝুঁকি মোকাবেলায় পরিবেশবান্ধব ব্যবসার আহ্বান প্রতিমন্ত্রী শেখ ফরিদের

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

১০

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

১১

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

১২

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

১৩

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

১৪

বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে ঘিরে ভারতের ষড়যন্ত্র চলছে: রিজভী

১৫

আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের

১৬

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ৩৯ মিনিট বন্ধ ছিল ট্রেন

১৭

চট্টগ্রাম-কক্সবাজারে বিদেশিদের সাইবার অপরাধ, বাংলাদেশ কি নতুন ঘাঁটি?

১৮

স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

২০