skynews
৩০ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হকার উচ্ছেদ অভিযান ঘিরে মিরপুর-১০ এলাকায় সংঘর্ষ, গাড়িতে আগুন-ভাঙচুর

হকার উচ্ছেদ অভিযান ঘিরে মিরপুর-১০ এলাকায় সংঘর্ষ, গাড়িতে আগুন-ভাঙচুর

ঢাকার মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

হকার উচ্ছেদ অভিযান ঘিরে মিরপুর-১০ এলাকায় সংঘর্ষ, গাড়িতে আগুন-ভাঙচুর

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতের দোকানপাট উচ্ছেদে অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযান চলার একপর্যায়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ফুটপাতের হকার ও ব্যবসায়ীদের কয়েকজন ডিএনসিসির তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় একটি ভেকু ও পুলিশের একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিব হোসেন। পরে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া

দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর আইডিয়াল কলেজের সামনে ফুটপাতের ব্যবসায়ীদের একটি দলকে অবস্থান করতে দেখা যায়। অন্যদিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেয় পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুর পৌনে ১২টার পরও এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে ফুটপাতের ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় পুলিশের তুলনায় ফুটপাতের ব্যবসায়ীদের সংখ্যা বেশি ছিল। তাদের ছোড়া ইটপাটকেলের মুখে পুলিশ সদস্যরা কিছুটা পিছু হটেন।

সাংবাদিকদের সঙ্গেও বাকবিতণ্ডা

ঘটনাস্থলে তথ্য ও ছবি সংগ্রহ করতে যাওয়া সংবাদকর্মীদের সঙ্গেও কয়েকজন হকারের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। কয়েকজন গণমাধ্যমকর্মীকে হেনস্তা ও তাদের ওপর চড়াও হওয়ার ঘটনাও ঘটে।

অ্যাকশন অব্যাহত থাকবে

ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে নিয়মিতভাবে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে ডিএনসিসি। এর অংশ হিসেবে বুধবার মিরপুর-১০ নম্বরে ফুটপাত উদ্ধারে অভিযান চালানো হয়।

See also  আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসায় নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

তিনি দাবি করেন, ফ্যাসিজমের আমল থেকে যারা ফুটপাত দখল করে রেখেছিল, তারা এবং তাদের ইন্ধনে সিটি করপোরেশনের পরিবহন, সাংবাদিক ও কিছু পুলিশ কর্মকর্তার ওপর হামলা করা হয়েছে। পরে স্থানীয় সাধারণ মানুষের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন তিনি।

ডিএনসিসি প্রশাসক বলেন, আমাদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন অব্যাহত থাকবে। নগরসেবা নিশ্চিত করা এবং নগরবাসীর নির্বিঘ্ন চলাচলের সুযোগ তৈরির জন্য ফুটপাত উদ্ধারের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও দাবি করেন, পরিকল্পিতভাবে ‘ফ্যাসিজমের দোসররা’ মসজিদে আগুন দিয়ে অরাজকতার সৃষ্টি করেছে।

এ সময় তার সঙ্গে মিরপুর জোনের বিভাগীয় ডিসি হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, স্থানীয় ও মিরপুর থানার কর্মকর্তারা, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল নাকিবুল হাসান এবং স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

জড়িতদের বিরুদ্ধে মামলা হবে

অরাজকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান ডিএনসিসি প্রশাসক। তার ভাষ্য, পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে এবং ডিএনসিসির পক্ষ থেকেও মামলা করা হবে। তদন্তের মাধ্যমে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।

অবৈধভাবে কাউকে ফুটপাত দখল করতে দেওয়া হবে না বলে স্পষ্ট করেন শফিকুল ইসলাম খান।

সরকারবিরোধী স্লোগানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যারা সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়, তারা ফ্যাসিজমের দোসর-এ বিষয়টি স্পষ্টভাবে মনে রাখতে হবে।

তিনি বলেন, ‘আমি মিরপুরের সন্তান, আমার জন্ম এখানে। কারা কী করে, আমার চেয়ে বেশি কেউ জানার কথা নয়।’ তাদের বিরুদ্ধে ‘দাঁতভাঙা জবাব’ দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের নৈশভোজ অনুষ্ঠিত

১

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

২

আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৩

হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

৪

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

৫

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

৬

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

৭

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

৮

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

১০

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

১১

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

১৩

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

১৪

গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত গোবিন্দগঞ্জের তৌফিকের মৃত্যু

১৫

মোংলা বন্দরে নতুন দুই কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

১৬

রাজধানীর কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নিহত ৪

১৭

ক্যাডেট এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ২ হাজার

১৮

বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি; পালালেন জামাই

১৯

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের বাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

২০