skynews
১০ অগাস্ট ২০২৬, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সালমান শাহ হত্যা- ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তির দাবি রাষ্ট্রপক্ষের

সালমান শাহ হত্যা- ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তির দাবি রাষ্ট্রপক্ষের

চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃ*ত্যুর রহস্য তিন দশক পেরিয়েও পুরোপুরি কাটেনি। সম্প্রতি তার হ*ত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন এজাহারভুক্ত ৪ নম্বর আসামি ও খলনায়ক আশরাফুল হক ডন।

সালমান শাহ হ*ত্যা- ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তির দাবি রাষ্ট্রপক্ষের

রোববার (৯ আগস্ট) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ডনকে কারাগারে রাখার আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকীর দাবি, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক ছিল। এই সম্পর্কের জের ধরে সালমান শাহকে হ*ত্যার জন্য আশরাফুল হক ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি করা হয়েছিল বলে জানান তিনি।

রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরও বলেন, রাজসাক্ষী রিজভী আহমেদের দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে এ সংক্রান্ত তথ্য উঠে এসেছে।

অভিযোগে আরও বলা হয়, সালমান শাহ হ*ত্যা মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে তার ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনাও করেছিলেন ডন ও ডেভিড। ওই পরিকল্পনা বাস্তবায়নের সময় ১৯৯৭ সালের ১৯ জুলাই রিজভী আহমেদ গ্রেপ্তার হন।

এরপর একই বছরের ২৪ জুলাই সালমান শাহ হ*ত্যা মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রিজভী আহমেদ।

সালমান শাহ হ*ত্যা মামলা গত বছরের ২১ অক্টোবর নতুন করে আলোচনায় আসে। ওইদিন আদালতের নির্দেশে রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা হ*ত্যা মামলা করেন। এরপর মামলার তদন্তের ধারাবাহিকতায় এবার গ্রেপ্তার হলেন আশরাফুল হক ডন।

Facebook Comments Box
See also  সার ডিলার নিয়োগে নতুন বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১০

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

১১

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

১২

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

১৩

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১৪

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১৫

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১৬

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৭

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

১৯

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

২০