
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে বিএনপি। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।

সাক্ষাৎকার কার্যক্রম শুরুর সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনটিতে বিএনপির মনোনয়ন পেতে মোট ৭০ জন নারী নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে ৬৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য হয়। এ শূন্য আসনে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি।
মন্তব্য করুন