skynews
১৯ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আগে মিয়ানমারের ভেরিফিকেশন প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আগে মিয়ানমারের ভেরিফিকেশন প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ

একই সঙ্গে মিয়ানমার যে সংখ্যক রোহিঙ্গার তথ্য দিয়েছে, তার সঙ্গেও ঢাকা একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আগে মিয়ানমারের ভেরিফিকেশন প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে বাংলাদেশের অবস্থান জানানো হয়েছে।

শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ ও অনুকূল পরিবেশে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে চায়। এ লক্ষ্যে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে ঢাকা বিভিন্ন পর্যায়ে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ২০১৭ সালে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের পর প্রথম তিন থেকে চার বছরের মধ্যে সংকটের সমাধান করা সম্ভব হলে পরিস্থিতি এতটা জটিল আকার ধারণ করত না। কিন্তু সময়ের সঙ্গে সংকট আরও গভীর হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্য, শুধু কূটনৈতিক বিবৃতি বা আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয়; এ জন্য প্রয়োজন কার্যকর ও বাস্তব পদক্ষেপ। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সতর্কতা ও সংবেদনশীলতার সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের কৌশলগত অবস্থানেও পরিবর্তন আনা হয়েছে বলে জানান শামা ওবায়েদ ইসলাম। তিনি আশা প্রকাশ করেন, মিয়ানমার সরকার সংকটটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং প্রত্যাবাসন কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এদিকে প্রত্যর্পণ চুক্তি নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের সময়ে করা প্রত্যর্পণ চুক্তির কারণে বিষয়টি আরও জটিল হয়েছে। তবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আমলে করা চুক্তির মাধ্যমেই প্রত্যর্পণ সম্ভব ছিল বলে মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box
See also  চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১-এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

১

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ ইসির, তথ্য দিতে হবে ৮ নভেম্বরের মধ্যে

২

হামের টিকা কেনায় অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

৩

খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

ছুরিকাঘাতে গুরুতর আহত সাবেক এমপি মেজর আখতারের ছেলে, ঢাকায় পাঠানো হলো

৫

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের আগাম অনুমতি বাধ্যতামূলক, বায়রার নির্দেশনা

৬

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের নৈশভোজ অনুষ্ঠিত

৭

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

৮

আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৯

হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১০

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

১১

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

১২

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

১৩

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

১৬

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

১৭

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

১৯

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

২০