
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস চেম্বার অব কমার্সের সভাপতি, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দক্ষিণ এশিয়াবিষয়ক দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৈঠক শেষে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন