skynews
১৬ অগাস্ট ২০২৬, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট ছয় মাস কিংবা এক বছরের মধ্যে পুরোপুরি সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাঁর মতে, জ্বালানি সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে কমপক্ষে দুই বছর সময় প্রয়োজন হবে।

রোববার রাজধানীর একটি হোটেলে অ্যামচেম আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের পর্যাপ্ত সরবরাহ ছাড়া দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই জ্বালানি সংকট নিরসন এবং অর্থনীতিকে গতিশীল করতে সরকার কাজ করছে।

বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

তিনি বলেন, দেশের অর্থনীতি বর্তমানে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে। আগের সরকারের কাছ থেকে পাওয়া আর্থিক সংকট কাটিয়ে অর্থনীতিকে পুনরুদ্ধারের চেষ্টা করছে বর্তমান সরকার।

ভবিষ্যতের জ্বালানি চাহিদা পূরণে নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস ও কয়লার সমন্বয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।

ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, কর ব্যবস্থার লাল ফিতার দৌরাত্ম্য, দুর্নীতি ও হয়রানি কমানোর চেষ্টা চলছে।

দেশের পুঁজিবাজারও আগের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেন আমীর খসরু। এ কারণে জেপি মরগানের মতো বিদেশি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট দ্রুত সমাধান করা সম্ভব নয়। পুরোপুরি সংকট কাটিয়ে উঠতে অন্তত দুই বছর সময় লাগবে। একই সঙ্গে জ্বালানি সংকট মোকাবিলা ও দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
See also  চবি শিক্ষার্থী ফরহাদ হত্যা মামলা: মাগুরায় আওয়ামী লীগ নেতা মিল্টন গ্রেপ্তার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরুন্দি স্টেশনে পরিত্যক্ত লাইনে জামালপুর এক্সপ্রেস, চালকের সতর্কতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

১

এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডারে অতিরিক্ত ২২৩ টাকা

২

বিভিন্ন মহলের শোক প্রকাশ বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল

৩

বগুড়ায় চারমাথা থেকে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে অংশীজনদের মতবিনিময় সভা

৪

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন, বিতরণ বন্ধ ১৩৫ টন

৫

নারায়ণগঞ্জে লিংক রোড অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

৬

শ্রমিক অসন্তোষ নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পোশাকশিল্প মালিকদের বৈঠক

৭

সিপিএসসি বগুড়া, এসআরবি-১২ এর অভিযানে ধর্ষন মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী মোঃ নাইফ হাসান (২৭) গ্রেফতার

৮

বগুড়ায় ট্যাপেন্টাডল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

৯

সেভেন সিস্টার্সে বিদ্যুৎ নিতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি চায় ভারত

১০

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনে নির্বাচিত এলিজা জামান

১১

পোশাক কারখানায় উৎপাদন চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

গভর্নিং বডির সভাপতি হতে স্নাতকোত্তর নয়, স্নাতক ডিগ্রিই যথেষ্ট

১৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয় ঐক্যের

১৫

ঢাকার মেট্রোরেলের ১০০ কোটি ডলারের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১৬

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশের পর গ্রেপ্তার, জামিন পেলেন সেই নারী

১৭

ইউপি নির্বাচন সামনে রেখে ইসির ক্ষমতা বৃদ্ধি, সিসি ক্যামেরায় নজরদারিসহ নানা উদ্যোগ

১৮

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

১৯

ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিতেই এমপিকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, উত্তেজনা

২০