skynews
২৯ অগাস্ট ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়া জেলা বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক

বগুড়া জেলা বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক

বগুড়া জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও তৃণমূলকে আরও সক্রিয় করার বিষয়ে বৈঠকে আলোচনা হচ্ছে।

বগুড়া জেলা বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় ও সাংগঠনিক সভা শুরু হয়।

বৈঠকে বগুড়া জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের পাশাপাশি উপজেলা পর্যায়ের প্রতিনিধি এবং তৃণমূলের নেতাকর্মীরা অংশ নেন। দলীয় সূত্রে জানা গেছে, আগামী দিনের রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মসূচি, সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা এবং তৃণমূলের সঙ্গে দলের নেতৃত্বের নিবিড় যোগাযোগ বজায় রাখার বিষয়গুলো সভায় গুরুত্ব পাচ্ছে।

সভায় তারেক রহমান বগুড়া জেলা বিএনপির নেতাদের সাংগঠনিক কার্যক্রমে আরও গতি আনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত রাখার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ ছাড়া সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং বিএনপির আদর্শ সাধারণ মানুষের কাছে তুলে ধরার বিষয়েও নেতাদের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

বৈঠকে বগুড়াকে বিএনপির অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে উল্লেখ করে সাংগঠনিক যেকোনো চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানান তারেক রহমান।

দলীয় সূত্র জানিয়েছে, সভায় কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতারাও উপস্থিত রয়েছেন।

Facebook Comments Box
See also  উপজেলা নির্বাচনে নতুন আচরণবিধি- পোস্টার, মিছিল, শোডাউন নিষিদ্ধ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের দাম বাড়ানোয় জনজীবন কঠিন হবে: খেলাফত মজলিস

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, ব্যারেলপ্রতি ১০০ ডলারের আশপাশে

রাতের উত্তেজনার পর সকাল থেকে স্বাভাবিক রাজশাহী রেলস্টেশন

ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার

কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা, গন্ধমতিতে দ্বিতীয় জানাজা

হাসানুল হক ইনুর পূর্ণাঙ্গ রায় প্রকাশ, তিন অভিযোগে ১০ বছরের সাজা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আহত ২, স্প্লিন্টার বিদ্ধ

ময়মনসিংহে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হতাহত সম্পর্কে তাৎক্ষণিক তথ্য নেই

১০

নবম পে স্কেলের ভেটিং শেষ, আজই প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাবনা

১১

রিয়াদে সতর্কবার্তার পর বিকট বিস্ফোরণের শব্দ, বিপদ কেটে যাওয়ার ঘোষণা

১২

ছয় দফা এক দফায় রূপ নিলে পরিস্থিতি ভয়াবহ হবে: শফিকুর রহমান

১৩

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই: মামুনুল হক

১৪

যাত্রাবাড়ী থানার সামনে পরপর ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

১৫

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

১৬

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

১৭

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

১৮

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

১৯

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

২০