skynews
৭ সেপ্টেম্বর ২০২৬, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ- সিফাতের জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ- সিফাতের জামিন নামঞ্জুর

বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার গাজীপুরের ইনকিলাব মঞ্চের সদস্য আব্দুল্লাহ সিফাতের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ- সিফাতের জামিন নামঞ্জুর

আজ সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালত-৫-এর বিচারক রাকিবুল হাসানের আদালতে সিফাতের জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।

সিফাতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. রাশেদ। তিনি দাবি করেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে আগের একটি মামলায় সিফাতকে জড়ানো হয়েছে এবং তাঁকে অহেতুক হয়রানি করা হচ্ছে।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, পুলিশ তদন্ত করে প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে সিফাতের সম্পৃক্ততা পেয়েছে। এ কারণে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য ও কটূক্তি করার অভিযোগে আব্দুল্লাহ সিফাতকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

Facebook Comments Box
See also  চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১-এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

১

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ ইসির, তথ্য দিতে হবে ৮ নভেম্বরের মধ্যে

২

হামের টিকা কেনায় অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

৩

খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

ছুরিকাঘাতে গুরুতর আহত সাবেক এমপি মেজর আখতারের ছেলে, ঢাকায় পাঠানো হলো

৫

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের আগাম অনুমতি বাধ্যতামূলক, বায়রার নির্দেশনা

৬

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের নৈশভোজ অনুষ্ঠিত

৭

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

৮

আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৯

হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১০

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

১১

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

১২

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

১৩

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

১৬

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

১৭

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

১৯

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

২০